চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেল ঝড়ে গেইলদের বিদায়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১১:০৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজশাহী রয়্যালসের সামনে তখন ৩১ বলে ৮২ রানের ‘অসম্ভব’ এক সমীকরণ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হাতের তালুতে ম্যাচ। আন্দ্রে রাসেলের ২২ বলে ৫৪ রানের টর্নেডো ওলটপালট করে দিল সব। ৪ বল হাতে রেখে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে উঠে গেছে রাজশাহী।

শুক্রবার সন্ধ্যা ৭টায় শিরোপার মহারণে রাজশাহীর প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

চট্টগ্রাম-১৬৪/৮ (২০ ওভার), রাজশাহী-১৬৫/৮ (১৯.২ ওভার)

শেষ ২ ওভারে দরকার ছিল ৩১ রান। মেহেদী হাসান রানা ১৯তম ওভারে দিয়ে বসেন ২৩ রান। শেষ ওভারে তখন ৮ রানের সহজ সমীকরণ। মূল বোলারদের ৪ ওভারের কোটা শেষ হয়ে যাওয়ায় মিডিয়াম পেসার আসেলা গুনারত্নের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রাসেল প্রথম দুটি বলে রান নেননি। তৃতীয় ডেলিভারি ওয়াইড করেন লঙ্কান বোলার। তৃতীয় বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান রাসেল। পপিং ক্রিজ থেকে পা বেরিয়ে যাওয়া আম্পায়ার নো কল করলে খেলা শেষ হয়ে যায় ওখানেই।

রাসেলের অপরাজিত ইনিংসে ছিল ৭টি ছক্কা ও দুটি চারের মার। ইরফান শুক্কুর ৪২ বলে করেন ৪৫ রান। তার ইনিংসে ছিল ৬টি চার।

Reneta

অনেকক্ষণ ক্রিজে টিকে থেকেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি ইরফান শুক্কুর। শোয়েব মালিক থাকলেন বোতলবন্দী হয়ে। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর ইরফান-মালিক জুটি পঞ্চাশের কাছে গেলেও তখনও ব্যাকফুটে চট্টগ্রাম। রাসেল নেমেই বদলে দেন ম্যাচের চেহারা।

চট্টগ্রাম পেসার রুবেল হোসেন ও রায়াদ এমরিট নিয়েছেন দুটি করে উইকেট। জিয়াউর রহমান ও মাহমুদউল্লাহ নেন একটি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৬ রান দেন জিয়া।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে চট্টগ্রাম। ক্রিস গেইলের ঝড়ো ফিফটি, মাহমুদউল্লাহ রিয়াদ ও আসেলা গুনারত্নের ক্যামিও ইনিংসের উপর দাঁড়িয়ে লড়াকু পুঁজি পায় বন্দরনগরীর দলটি।

গেইল ফিরেছেন ২৪ বলে ৬০ রানের বিস্ফোরণ ঘটিয়ে। ইনিংসে পাঁচটি ছক্কার সঙ্গে ছিল ছয়টি চারের মার। ক্যারিবীয় ব্যাটিং দৈত্যকে ফেরান আফিফ হোসেন ধ্রুব।

চ্যালেঞ্জার্স উইকেট খুইয়েছে নিয়মিত বিরতি দিয়ে। একপ্রান্ত আগলে রেখে ঝড় তুলে গেছেন গেইল, রানের চাকা রেখেছেন সচল। যদিও শেষদিকে রান তোলার গতি অনেকটাই কমে যায় মাহমুদউল্লাহদের। ২৫ বলে ৩১ রান করেছেন গুনারত্নে। ইনিংসে দুটি ছক্কা ও একটি চার মেরেছেন।

গেইলকে সঙ্গ দেয়ার পাশাপাশি ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১৮ বলে তিনটি করে চার-ছক্কায় ৩৩ রান করেছেন টাইগার অলরাউন্ডার।

দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ। চার ওভারের বোলিং কোটা পূরণ করা দুই বোলারই নিয়েছেন একটি করে মেডেন। ইরফান ১৬ ও নওয়াজ মাত্র ১৩ রান দিয়েছেন। তাদের দারুণ বোলিংয়ের কারণে স্কোরকার্ড খুব বেশি চওড়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা-রাজশাহীবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT