চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবি আজিয়াটার সঙ্গে হাভাস মিডিয়ার চুক্তি সই

রাজীব দাসরাজীব দাস
৩:২৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে হাভাস মিডিয়া বাংলাদেশ। রবি’র সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এ ব্র্যান্ডটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়া সম্ভব বলে মনে করে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হাভাস।

এই চুক্তির মাধ্যমে মোবাইল অপারেটর রবি’র মিডিয়া এজেন্সি হিসেবে যুক্ত হলো বিশ্বের বৃহত্তম কমিউনিকেশন্স গ্রুপ হাভাস। মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে রবি’র সৃজনশীলতাকে মানুষের কাছে পৌঁছে দেবে হাভাস মিডিয়া বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন দুই প্রতিষ্ঠান প্রধান।

আপন শক্তিতে জ্বলে ওঠার প্রেরণা হিসেবে কাজ করে আসা রবি গ্রাহকদের জন্য নিয়ে আসছে উদ্ভাবনী এবং ডিজিটাল জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্য আর সেবা।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন,‘মিডিয়া আমাদের চিন্তাগুলো ভোক্তাদের সামনে তুলে ধরার কাজটি করে। গ্রাহকের সঙ্গে আমাদের সেতুবন্ধন নিশ্চিত করবে হাভাস মিডিয়া।’

রবি’র মিডিয়া এজেন্সি হতে পেরে আনন্দিত ইমপ্রেস টেলিফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান হাভাস।

হাভাস মিডিয়া বাংলাদেশের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর বলেন,‘ রবির সঙ্গে আমরা এর আগেও কাজ করেছি। রবির এই টিমটি অত্যন্ত উদ্যমী। রবিকে নিয়ে আমরা অনেকদূর যেতে পারবো।’

Reneta

বর্তমানে ১শ’ ২৩টি দেশে ২০ হাজারের বেশি কর্মী নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হাভাস গ্রুপ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/GKG63w7tSn8

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হাভাস মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শীর্ষ বহাল, ২০ ম্যাচ অপরাজিত আল-নাসের

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT