চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তাক্ত হামলার প্রতিবাদে মোগাদিসুর রাস্তায় লাখো মানুষের ঢল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
রক্তাক্ত হামলার প্রতিবাদে মোগাদিসুর রাস্তায় হাজারো মানুষের ঢল

সোমালিয়ার রাজধানীর প্রাণকেন্দ্রে ভয়াবহ ভয়াবহ বোমা হামলায় তিনশ’ জনের বেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশটির জনগণ রাস্তায় নেমেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির মুখোমুখি করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করাসহ কয়েকটি দাবি জানিয়েছেন তারা।

কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করে মাথায় লাল ও সাদা কাপড় বেধে তরুণ ও তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ রাস্তায় নামেন। এর আগে শহরের মেয়র তাবিদ আবদি এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েই এই কর্মসূচি পালন করা হয়েছে।

গত শনিবারের ওই বিস্ফোরণে হামলার এলাকার হোটেলটিসহ বেশি কয়েকটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে। হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ। ২০০৭ সালে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের আত্মপ্রকাশের পর এই হামলাটিই সবচে বড় বোমা হামলা হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি সময়ে ছোটখাটো কিছু হামলা হলেও এমন ভয়াবহ হামলা সমসাময়িক সময়ে দ্বিতীয়টি দেখেনি মোগাদিসুবাসী। প্রতিবাদে অংশ নেয়া হালিমা আবদুল্লাহী বলেন: বোমা মেরে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে আমরা আজ রাস্তায় নেমেছি। আমরা জোর করে রাস্তা দখল করেছি। তিনি জানান, বিভিন্ন হামলার ঘটনায় তার মোট ছয়জন আত্মীয়কে হারিয়েছেন।

মোহাম্মদ সালাদ নামের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন: বিচার না হওয়ার সংস্কৃতি এই ধরনের ঘটনাকে আরও বৃদ্ধি করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: মোগাদিসুমোগাদিসুতে হামলাসোমালিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT