চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্যাকেটে করে বোমা পাঠানোর ঘটনায় অভিযোগ গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
বোমা

সন্দেহভাজনকে বহনকারী ভ্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুটনীতিক বরাবর বোমা পাঠানোর ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তিকে ফ্লোরিডা থেকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন তার নাম সিজান সেয়ক। তার বিরুদ্ধে কয়েক জায়গায় বোমা পাঠানো এবং মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

জানা গেছে, সে ফ্লোরিডায় বসবাস করতো। এর আগে ২০০২ সালে মিয়ামি প্রদেশে বোমাহুমকি দেওয়া অভিযোগেও গ্রেপ্তার হন তিনি। প্যাকেটে পাওয়া ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মিলিয়ে একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এছাড়া ডিএনএ এবং মোবাইল ডাটারও সহায়তা নেওয়া হয়। ২০১২ সালে ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণাও করে।

ট্রাম্প বলেছেন, এই ধরনের ঘটনা খুবই ঘৃণ্য এবং আমাদের দেশে এসবের কোনো জায়গা নেই। গত কয়েকদিনে চৌদ্দটি বোমাসদৃশ ডিভাইস পাঠানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও অভিনেতা রবার্ট ডি নিরোসহ আরো অনেকের কাছে।

শুক্রবার সকালে ফ্লোরিডা ও নিউ ইয়র্ক শহরেও দুটি বোমাসদৃশ বস্তু খুঁজে পাওয়া যায়। পরে ক্যালিফোর্নিয়াতেও আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। বিলিয়নিয়ার ও ডেমোক্রেটদের দাতা টম স্টেভার বলেন, বারলিনগ্রামে তার কাছে একটি প্যাকেট মেইল করা হলেও সেটি কর্তৃপক্ষ রুদ্ধ করে দেয়।

সেই ধরনের আরেকটি বস্তু ডেমোক্রেট সিনেটর কমলা হারিস বরাবর পাঠানো হয় স্যাক্রামেনটোতে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগেই এই ধরনের ঘটনা ঘটলো।

Reneta

তবে এই ঘটনায় দ্রুত গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সন্দেহভাজনদের গ্রেপ্তার অনেকটা খড়ের মধ্যে সুঁই খোজার মতো বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার ডেমোক্রেটিক পার্টির দাতা ব্যবসায়ী জর্জ সরোসের পোস্টবক্সে বোমাসদৃশ বস্তু উদ্ধারের পরে বোমা হুমকি নিয়ে কাজ করা শুরু করে পুলিশ।

গত বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাসা থেকে বোমা উদ্ধার করা হয়।

এছাড়া সংবাদমাধ্যম সিএনএন এবং ডেমোক্রেটিক দলের সিনিয়র নেতাদের বাসায় পাঠানো বিস্ফোরক প্যাকেটের মতো একটি প্যাকেট পাঠানো হয় অভিনেতা রোবার্ট ডি নিরো’র মালিকানাধীন রেস্টুরেন্টেও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বোমাবোমা হামলাযুক্তরাষ্ট্রসেমি লিডহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শীর্ষ বহাল, ২০ ম্যাচ অপরাজিত আল-নাসের

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT