চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে সেপটিক ট্যাংকে পিতা-পুত্রসহ ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

যশোরের কেশবপুর উপজেলার সাহাপুর বরণডালি গ্রামে নবনির্মিত একটি সেপটিক ট্যাংকে নেমে ৩ নির্মাণ শ্রমিকসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পিতা ও পুত্র।

সোমবার বিকালে ওই সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ-কাঠ অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে। গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (২৩), সাহাপুর গ্রামের আব্দুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও আল-আমিন (২৮)।

গৃহকর্তা ওজিয়ার মোড়ল জানান, তার বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হচ্ছে। ১৮ দিন আগে সেখানে ঢালাইয়ের কাজ শেষ করা হয়। সোমবার বিকাল ৫টার দিকে নির্মাণাধীন ওই সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ-কাঠ অপসারণের জন্য তিন শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু সেখানে গ্যাস আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করতে নেমে মারা যান প্রতিবেশি আহাদ আলী গাজী ও তার ছেলে শফিকুল ইসলামও।

কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তিনশ্রমিক ট্যাংকের ভেতরে নামার পর কোনো সাড়া না দেওয়ায় প্রতিবেশি পিতা-পুত্র ভেতরে নামেন। এরপর তাদেরও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ট্যাংকের একপাশের দেয়াল ভেঙে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT