চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর আগে কী নিয়ে আফসোস করে মানুষ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল
A A
আফসোস

কখনো কি মৃত্যু শয্যাও কাউকে বলতে শুনেছেন, ‘ইশ, অফিসে যদি আরও সময় দিতে পারতাম!’ নিশ্চয়ই না। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ আসলে কী নিয়ে আফসোস করে তাহলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি জরিপ চালিয়েছেন সাইকোলজির দুজন প্রফেসর। জরিপের ফলাফল চমকে যাওয়ার মতো।

ইউনিভার্সিটি অব ইলিনয়স এর প্রফেসর মাইক মরিসন এবং নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব ইলিনয়স এর কেলোগ স্কুল অব ম্যানেজমেন্ট এর নেয়াল রয়েসের এই জরিপে জানা গেছে মানুষ জীবনের শেষ প্রান্তে এসে কিংবা মৃত্যু শয্যায় সবচাইতে বেশি আফসোস করে প্রিয় মানুষদের জন্য। ৩৭০ জন আমেরিকান পুরুষ এবং নারীর ওপর চালানো এই টেলিফোন জরিপের ফলাফলে এই তথ্য জানা গেছে।

জরিপে ১৮% অংশগ্রহণকারী জানিয়েছেন তারা পুরানো প্রেম, হারিয়ে ফেলা ভালোবাসার জন্য আফসোস করেছেন, ১৬% জানিয়েছেন পরিবারকে সময় দিতে না পারার আফসোসের কথা। এছাড়াও শিক্ষা (১৩%), ক্যারিয়ার (১২%), আর্থিক অবস্থা (১০%), অভিভাবকত্ব (৯%) এবং স্বাস্থ্য (৬%) নিয়ে আফসোস করেছেন অনেকে। অর্থাৎ প্রাক্তন প্রেম, হারিয়ে ফেলা ভালোবাসার মানুষ, পরিবার এবং অভিভাবকত্ব সব মিলিয়ে মোট ৪৩% মানুষ সম্পর্ক নিয়ে আফসোস করেছেন। অথচ পুরো জীবনের বেশিরভাগ সময় মানুষ ছোটে শিক্ষা এবং ক্যারিয়ারের পেছনে।

গবেষকদের মতে, মানুষের মজবুত, সুন্দর এবং স্থিতিশীল সম্পর্কের তৃষ্ণা থাকে। যখন সেটা পায় না, তখন মানুষ নিজেকে অসুখী মনে করে এবং আফসোস থেকে যায়।ভালোবাসা, পরিবার, বন্ধুত্বের সম্পর্কগুলো সুন্দর হলে এবং প্রিয় মানুষগুলোকে যথেষ্ট সময় দিলে স্বাস্থ্যও ভালো থাকে। বিষণ্ণতা কমে এবং হৃদপিণ্ড ভালো থাকে।

সবসময়ে কী নেই তার পেছনে ছুটতে থাকে মানুষ। কিন্তু কী আছে, সেটা হয়তো বুঝে ওঠার আগেই বেঁচে থাকার সময় ফুরিয়ে যায়। জীবনের শেষ প্রান্তে এসে তাই ফেলে আসা অপ্রাপ্তিগুলো নিয়ে আফসোস করে তারা। তাই শিক্ষা এবং ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করা উচিত নয়। নয়তো, জীবনের শেষ প্রান্তে এসে হয়তো আপনিও আফসোস করবেন।রিডার্স ডাইজেস্ট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গবেষণাচ্যানেল আই অনলাইনভালোবাসামৃত্যুসম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT