চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে তোপের মুখে ফ্রান্সের মেয়র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

‘স্থানীয় স্কুলে মুসলিম শিক্ষার্থীর সংখ্যাই বেশি’ এমন সাম্প্রদায়িক কথা বলে তোপের মুখে পড়েছেন ফ্রান্সের এক মেয়র। নিজের বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানোর শাস্তি হিসেবে দুই হাজার ইউরো জরিমানার শিকার হয়েছেন তিনি।

রবার্ট মেনার্ড ফ্রান্সের দক্ষিণাংশের শহর বেজিয়ার্সের মেয়র এবং তিনি অভিবাসন বিরোধী ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির সমর্থিত সদস্য।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর স্কুল থেকে ফিরে তিনি টুইট করেন, ‘ব্যাপক প্রতিস্থাপন লক্ষ করছি।’ বিভেদ সৃষ্টিকারী এই শব্দটি তিনি ব্যবহারই করেন অভিবাসীদের দ্বারা ফ্রান্সের শ্বেতাঙ্গ খ্রিস্টান জনগোষ্ঠীর উচ্ছেদ হচ্ছে এমনটা বোঝাতে।

৫ সেপ্টেম্বর মেনার্ড এলসিআই টেলিভিশনকে বলেন, ‘আমার শহরের একটি শ্রেণীকক্ষে ৯১ শতাংশ শিশুরাই মুসলিম। অবশ্যই এটি একটি সমস্যা। সহনশীলতার একটি নির্দিষ্ট সীমা থাকে।’

কিন্তু ফ্রান্সের আইন কখনোই কারো ধর্মীয় বিশ্বাস ও জাতিভুক্তি নিয়ে কথা বলতে দেয় না। ফলে প্রশ্নের মুখে পড়েন মেনার্ড।

এরপরই মেনার্ড তার নিজের বক্তব্যের পক্ষে বলেন, আমি শুধু আমার শহরের পরিস্থিতি বোঝাতে চেয়েছিলাম। এটা কোনো মূল্যবোধের রায় নয়। এটা বাস্তবতা, যেটা আমি দেখতে পাই।

Reneta

মেনার্ডকে জরিমানার শাস্তি প্রদানের পর ফ্রান্সের আদালত সেই বর্ণবাদবিরোদী দলটির জন্য ১০০০ ইউরো পুরস্কার ঘোষণা করেন, যারা মামলা করে ঘটনাটি সামনে এনেছে।

পাবলিক প্রসিকিউটর বলেন, মেনার্ড বাচ্চাদের প্রতি আঙুল তুলেছেন, আর শিশুরাই জাতীয় কমিউনিটির গুরুত্ব বোঝাতে বিশেষভাবে সহায়ক।

তবে এই রুলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মেনার্ড। মেনার্ড বরাবরই অভিবাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT