চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুদ্রার বিকল্প চকলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৯
লাইফস্টাইল
A A

এক টুকরা চকলেট মুখে গিয়ে গলে গেলে যেই প্রশান্তি পাওয়া যায়, তা যেন আর কোনো কিছুর মাঝেই নেই। মনের অজান্তেই চোখ বুজে ফেলেন তৃপ্তিতে। তখন মনে হয়, চকলেটের চাইতে ভালো আর কোনো কিছুই হতে পারেনা। রঙিন মোড়কে বিক্রি করা এই চকলেটই কিন্তু একসময় আদান প্রদান করা হতো মুদ্রা হিসেবে।

নৃতত্ববিদদের মতে, খ্রিষ্টপূর্ব ১৯০০ অব্দে মেক্সিকোতে প্রথম চকলেট পাওয়া যায়। ইতিহাস ঘেঁটে দেখা যায় যে মেসোআমেরিকায় শুরু হয় চকলেটের ইতিহাস। প্রাচীন আমেরিকার অন্যতম উন্নত সভ্যতা হলো অ্যাজটেক সভ্যতা। মেক্সিকোর অ্যাজটেক জাতি গড়ে তুলেছিল এই সভ্যতা। মেসোআমেরিকায় একসময় অ্যাজটেকরাই আধিপত্য শুরু করলো। তারা উৎপাদন করতো নানা রকমের শস্য এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অন্যদিকে মায়া জনগোষ্ঠী কিছুটা পিছিয়ে থাকায় তারা অ্যাজটেকদের থেকে প্রয়োজনীয় জিনিস কিনতো। মায়া জনগোষ্ঠী আবার প্রচুর কোকো বিন উৎপাদন করতো।

অ্যাজটেকরা বিশ্বাস করতো চকলেট হলো জ্ঞানের দেবতা কুয়েটজালকোয়াটল এর উপহার। তারা খুব ভালোবাসতো চকলেট। কিন্তু তাদের এলাকায় কোকো উৎপাদিত হতো না। তাই মায়া জনগোষ্ঠীর কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং শস্য বিক্রির সময় মুদ্রার বিকল্প হিসেবে তারা কোকো বিন নিত। এভাবে কোকো বিন আদান প্রদান করে ব্যবসা চলেছে বহুবছর ধরে।

অবশ্য এখনও কিন্তু চকলেটের বিনিময় অনেক কিছুই পাওয়া সম্ভব। যেমন ধরুন, চকলেট দিয়ে কিন্তু যে কারও মন জয় করে নিতে পারবেন সহজেই। আবার কারও রাগ ভাঙ্গানোও খুব সোজা চকলেটের বিনিময়ে। আর শিশুদের কাছ থেকে সহজেই আদর নিতে পারবেন হাতে চকলেট ধরিয়ে দেয়ার বিনিময়ে। নিজের মনটা ভালো করতেও এক টুকরো চকলেট মুখে পুরে দিতে পারেন। কারণ চকলেট মানুষের মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে। টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: চকলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT