মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠিকে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে চুক্তি সইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চুক্তির আওতায় একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে সংকট সমাধানের চেষ্টা হবে। বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে শেষে চুক্তি সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
এর আগে দিনব্যাপী দীর্ঘ আলোচনায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।প্রথম পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি ছিলেন ইয়াংগুনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সুফিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার বিকেলে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের মন্ত্রী কেয়াউও তিন্ত সোয়ে।
এখন চলছে তৃতীয় পর্যায়ের আলোচনা। বৃহস্পতিবার শেষ দফা আলোচনায় মিয়নামারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন।







