চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের চরিত্রে পরীমনি, তাকে ছাড়াই শুটিং শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২১
বিনোদন
A A

চারপাশে মা সন্তানকে উপজীব্য করে অনেক আবেগের গল্প আছে। তেমনই অসহায় মায়ের সত্য গল্প থেকে অনুপ্রাণিত হয়ে প্রথমবার সিনেমা পরিচালনা করছেন ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নাটকগুলোর পরিচালক অরণ্য আনোয়ার।

‘মা’ নামে সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ২৯ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমনি। ইতোমধ্যে গাজীপুরের কাপাসিয়ায় সিনেমাটির শুটিং হয়েছে। তবে শুরুতে পরীমনি অংশ নেননি।

পরিচালক জানান, ২৯ অক্টোবর পরীমনিকে ছাড়াই মা সিনেমার শুটিং শুরু হয়েছে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় লট শুরু হবে জানুয়ারিতে। পরীমনি তখন শুটিংয়ে অংশ নেবেন।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। প্রথম লটের শুটিংয়ে পরীমনি না থাকলেও অংশ নিয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেন।

পরিচালক অরণ্য আনোয়ার বলেন, পরীকে শুটিংয়ে নিয়ে জানুয়ারিতে বাকি অংশের কাজ শেষ করবো। এর আগে করতে চেয়েছিলাম। কিন্তু তার শিডিউল ফাঁকা নেই।

মা সিনেমার গল্পটি দীর্ঘদিন ধরে লালন করছেন অরণ্য আনোয়ার। গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। তাই গল্প গোছানোর শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে নিয়ে। বলছিলেন নির্মাতা।

Reneta

পরিচালকের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন পরী। কিন্তু দ্বিধায় ছিলেন, গ্লামারস নায়িকা আদৌ মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা!

অরণ্য আনোয়ার বলেন, গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ। আশা করছি ভালোভাবে পরীমনির সঙ্গে সিনেমাটি শেষ হবে। গল্পে ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপট রয়েছে বর্তমানে সেসব অংশের শুটিং চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অরণ্য আনোয়ারপরীমণিপরীমনিমামুক্তিযুদ্ধলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT