চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাক্রোঁর পরামর্শে সিরিয়ায় মার্কিন জোটের হামলা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ন ১৬, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
সিরিয়া-ডোনাল্ড ট্রাম্প-ইমানুয়েল মাক্রোঁ-বিমান হামলা

সিরিয়া থেকে সেনাবাহিনী সরিয়ে না নিতে এবং ধৈর্য ধরে সিরিয়া ইস্যুতে লেগে থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালোভাবে বুঝিয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

চলতি মাসের শুরুতে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে শিগগিরই সরে আসবে। অথচ সিরিয়ার রাসায়নিক হামলার জবাব হিসেবে গত শনিবারই যুক্তরাজ্য এবং ফ্রান্সের সঙ্গে মিলে হঠাৎ করে কিছু সরকারি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় দেশটি।

তার পরামর্শ মেনেই ট্রাম্প সিরিয়া থেকে সেনা ফিরিয়ে না নিয়ে বরং বিমান হামলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাক্রোঁ।

তবে বিমান হামলা চালালেও হামলার পরিমাণ সীমিত রাখার কথাও ট্রাম্পকে বলেছিলেন বলে জানিয়েছেন তিনি।সিরিয়া-রাসায়নিক হামলা-যুক্তরাষ্ট্র-ট্রাম্প

যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেই জানে সবাই। মার্কিন জোটের ওই সাম্প্রতিক সামরিক পদক্ষেপের আগের ক’দিন এই দু’জন দিনে বেশ কয়েকবার করে ফোনে কথা বলতেন বলে জানিয়েছে বিবিসি।

তবে মাক্রোঁর বক্তব্যের পর হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘যুক্তরাষ্ট্র তার মিশন বদলায়নি। প্রেসিডেন্ট স্পষ্ট করেই জানিয়েছেন, তিনি চান যত দ্রুত সম্ভব মার্কিন বাহিনী সিরিয়া থেকে ঘরে ফিরে আসুক।’

Reneta

শুক্রবার ওয়াশিংটনে জাতির উদ্দেশ্যে ভাষণে বিমান হামলার ঘোষণা দেয়ার সময়ও অবশ্য ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমেরিকা সিরিয়ায় কখনোই সিরিয়াতে অনির্দিষ্টকাল থাকতে চায় না – কোনো অবস্থায়ই না।’সিরিয়া-বিমান হামলা-রাসায়নিক অস্ত্রতবে স্যান্ডার্স এটাও জানান, যুক্তরাষ্ট্র জঙ্গি গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট (আইএস)-কে পুরোপুরি ধ্বংস করে দিতে চায় এবং এমন অবস্থা করতে চায় যেন তারা আর ফিরে না আসতে পারে। এজন্য যতটা কাজ প্রয়োজন তা করবে যুক্তরাষ্ট্র।

বর্তমানে সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হাজার দুয়েক সামরিক সদস্য স্থলবাহিনীতে দায়িত্ব পালন করছে। তারা বর্তমানে কুর্দি ও আরব মিলিশিয়ার জোট সিরিয়ান ডেমোক্রেটিক পার্টি (এসডিএফ)-র সহায়তায় রয়েছে সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজসিরিয়া যুদ্ধসিরিয়ায় রাসায়নিক হামলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT