চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারীতে রূপ নেওয়ার মতো চীনে আরেকটি নতুন ভাইরাসের সন্ধান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ৩০, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো ভয়ংকরভাবে চলছে। এরই মধ্যে চীনা বিজ্ঞানীরা আরেকটি দুঃসংবাদ দিলেন। মহামারী ঘটাতে পারে এমন আরেকটি নতুন ফ্লু ভাইরাসের সন্ধান দিয়েছেন তারা।

বিজ্ঞানীদের বরাত দিয়ে বিবিসি বলছে, সম্প্রতি চিহ্নিত হওয়া এই ভাইরাসটি শূকর বহন করে। তবে এটি মানুষকেও আক্রান্ত করতে পারে।

গবেষকদের আশঙ্কা, মানুষ থেকে মানুষের মাঝে সহজে ছড়িয়ে পড়তে ভাইরাসটি। শক্তি সঞ্চয় করে বিশ্বজুড়ে নতুন মহামারিতে রূপ নিতে পারে। শূকর থেকে নতুন ফ্লু ভাইরাসটিতে মানুষকে আক্রান্ত করার মতো সকল লক্ষণ দেখা যাচ্ছে।

নতুন ভাইরাস হওয়ায় এথেকে মানুষের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বলেও ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে এখনই এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু না থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার বলে মনে করেন বিজ্ঞানীরা।

সর্বশেষ মেক্সিকো থেকে ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু বিশ্বে মহামারী রূপ নেয় ২০০৯ সালে।নতুন এই ভাইরাসের সঙ্গে ২০০৯ সালের সোয়াইন ফ্লুর মিল রয়েছে। তবে এর সঙ্গে নতুন কিছু পরিবর্তন যুক্ত হয়েছে। এখন পর্যন্ত নতুন ভাইরাসটি বড় কোনও হুমকি তৈরি করেনি।

কিন্তু ভাইরাসটি নিয়ে গবেষণা করা যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন-চো চ্যাং এবং তার সহকর্মীরা বলছেন, এই ভাইরাসটি সম্প্রতি চীনের শূকর এবং কসাইখানা ইন্ড্রাস্টিতে কর্মরত লোকদের আক্রান্ত করা শুরু করেছে। এর ওপর দৃষ্টি রাখতে হবে।

Reneta

নতুন এই ফ্লু ভাইরাসটিকে গবেষকেরা জি৪ইএএইচ১এন১ নামে অভিহিত করছেন। এটি মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে বেড়ে উঠতে এবং বিস্তার ঘটাতে পারে।

গবেষক দলের প্রধান কিন-চো চ্যাং মনে করেন, করোনাভাইরাস নিয়ে এই মুহুর্তে সবাই ব্যস্ত থাকলেও নতুন ভাইরাসের সম্ভাব্য বিপদের ওপর থেকে চোখ সরানো চলবে না।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনাভাইরাস বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রিমত হয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের। এই ভাইরাস সংক্রমণের মাত্র ছয় মাসের মধ্যে বিশ্বে এক কোটির অধিক মানুষ সংক্রমিত হয়েছে, মারা গেছে ৫ লাখের অধিক মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাচীনসোয়াইন ফ্লু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT