চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন খারাপের জন্মদিনে ভক্তরা খুশি করলেন শাকিব খানকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
বিনোদন
A A

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। ওইদিন দুপুর ১২ টার পর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। দেশের অভিজাত এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে উৎকণ্ঠটা বিরাজ করে। একে ২৫ জন মানুষ সেদিন আগুনের ছোবলে প্রাণ হারান। ভবনে দাউ দাউ করে জ্বলা ওই অগ্নিকাণ্ডের খবর পেয়েই মন খারাপ হয়ে যায় এ তারকা অভিনেতার। তখনই তিনি সিদ্ধান্ত নেন, এবার জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা রাখবেন না। তাই দিনভর শরীরচর্চা, বাসা এবং সন্ধ্যায় নিজের অফিসে ছিলেন শাকিব খান।

জনপ্রিয় এ চিত্রনায়কের কোটি ভক্ত দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে এসেছে। সোশ্যাল নেটওয়ার্কিং এও লাখ লাখ ভক্ত অনুসরণ করেন শাকিব খানকে। তার অফিসিয়াল পেজে ২৭ লাখের বেশি মানুষ দেশ বিদেশ থেকে অনুসরণ করে। এছাড়া অফিসিয়াল ফ্যানস গ্রুপে যুক্ত আছেন প্রায় ৫ লাখ সদস্য। যারা নিয়মিত শাকিব খানের বিভিন্ন ছবি, কাজ নিয়ে আলোচনা করেন। ভালোমন্দ দিক নিয়ে কথা বলেন। ওই ৫ লাখ সদস্য নিয়ন্ত্রণ করেন একটি টিম। তারা শাকিব খানের এবারের মন খারাপের জন্মদিনে ভক্তরা খুশি করে দিয়েছেন।

টিম শাকিব খানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলনেতা সিলেটের প্রিন্স মিফতাহ। আরও আছেন বগুড়ার আহাদ রাজিব, রাজশাহীর হাবিবুর, উত্তরার জাহিদ, টাঙ্গাইল থেকে আকাশ ও চুয়াডাঙ্গা থেকে রানা। তারা শাকিব খানের জন্মদিনে কেক কাটার জন্য আগের রাতেই ঢাকা চলে আসেন। শাকিব খান তাদের হতাশ করাননি। সন্ধ্যায় তিনি তার নিকেতনের অফিসে ডেকে জন্মদিনের কেক কাটেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার তার ভক্তদের সঙ্গে ছবি তোলেন, তাদের খাওয়াদাওয়া করান, কিছু সময় কাটান এবং প্রত্যেকের খোঁজখবর নেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে নায়ক শাকিব খান তার ফ্যান পেজে জানিয়েছেন, ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি। তাদের ভালোবাসার কাছে আমি নত। জন্মদিন উপলক্ষে প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইলে শতশত শুভেচ্ছাবার্তা এসেছে। বনানীর ভয়াবহ অগ্নিসংযোগের কারণে মন খারাপ ছিল। সন্ধ্যায় অফিসে আমার অফিসিয়াল ফ্যানস ক্লাব টিম শাকিব খানের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়েছে। তারা নিজেদের মতো করে উদযাপন করছে। তাই তাদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতার শেষ নেই। এতে করে কিছুটা মন ভালো হয়।

শাকিব খান মনে করেন, তার যখন বিপদ আসে, তখন সেই বিপদ তার ভক্তরা নিজেদের করে নেয়। ভক্তরা পাশে থেকে ভালোবাসা যুগিয়ে সবসময় তাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। তিনি মনে করেন একজন নায়কের সার্থকতা এখানেই। শাকিব খান নিজেই যেটা অর্জন করতে পেরেছেন। তাই যতদিন ভক্তরা চাইবেন, তাদের জন্য তিনি ভালো ভালো কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

Reneta

                                                        হাসিমুখে ভক্তদের সঙ্গে কেক কাটছেন শাকিব খান

শাকিব খান ফ্যানস ক্লাবের টিমলিডার ও পেজের এডমিন মিফতাহ বলেন, শাকিব ভাইয়ার ২০ বছরের ক্যারিয়ারে প্রথম বারের মতো উনার অফিসিয়াল টিমের সাথে জন্মদিন পালন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি বলেন, ১১ বছর ধরে ভাইয়ার সাথে আমার পরিচয়। একেবারে ভালোবাসার জায়গা থেকে তার গ্রুপ দেখভাল করি। কখনো স্বার্থ খুঁজিনি। তার অগাধ বিশ্বাসের মূল্য দিতে এমনও হয়েছে দিনরাতের বেশিরভাগ সময় তার গ্রুপের দিকে নজর রেখেছি। এভাবেই তার পাশে আছি, আগামীতেও থাকবো। এবারের জন্মদিনে ভাইয়ার ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চাই।

বগুড়ার আহাদ রাজিব বলেন, আমার জ্বর ছিল। অসুস্থ শরীর নিয়ে প্রিয় নায়কের ভালোবাসার টানে ঢাকা এসেছিলাম। তাকে যখন দেখলাম সব ক্লান্তি দূর হয়ে গেল। একজন ভক্ত হিসেবে আমি গর্বিত। উত্তরার জাহিদ বলেন, আমাদের সবার প্রিয় নবাবের জন্মদিনে তার সাথে টিমের সবাই মিলে কেক কেটে উদযাপন করতে পেরে খুব ভাল লেগেছে। তিনি আরও ভালো ভালো কাজ করুক সবসময় তার সঙ্গে আমরা আছি।

রাজশাহীর হাবিবুর বলেন, ‘সত্যি আজ আমি ভীষণ খুশি। আমাদের টিম লিডার প্রিন্স মিফতাহ্ ভাইয়ের প্রচেষ্টায় শাকিব ভাইয়ার সাথে প্রথমবারের মতো জন্মদিন পালন করতে পেরেছি। এভাবে সব সময় পাশে থাকতে চাই।’ আকাশ ও রানার দুজনেই শাকিব খানের জন্মদিন উপলক্ষে ছুটে এসেছেন টাঙ্গাইল ও চুয়াডাঙ্গা থেকে। তারা প্রথমবার শাকিব খানকে পেয়ে আনন্দে আটখানা হয়ে পড়েন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT