চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালোবাসার টানে’ বৃদ্ধাকে বিয়ে করলো কিশোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
অদ্ভুতুড়ে
A A

ইন্দোনেশিয়ায় সেলামাতের (১৬) সাথে ৭০ বছরেরও বেশি বয়স্কা রোহায়ার বিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রথা ও আইনের লঙ্ঘন করে এই বিয়ের ব্যাপারে স্থানীয়দের দাবি, বর-কনের আত্মহত্যা হুমকির মুখেই বিয়েতে রাজি হয় তারা। অনলাইনে এই বিবাহ অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হলেই তা সকলের দৃষ্টি আকর্ষন করে।

স্থানীয় পত্রিকা সূত্রে জানা যায়, পিতাকে হারানো এবং মায়ের অন্যত্র বিয়ের কারণে অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন সেলামাত। সেলামাত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে তার সেবা শুশ্রষা করে রোহায়া। তখনই তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠে। অনেকেরই অভিমত, মনোযোগ ও ভালোবাসা পেয়েই ছেলেটি বিয়ের সিদ্ধান্ত নেয়।

পাত্রী রোহায়ার বয়স ৭১ থেকে ৭৫ বলে ধারণা করা হচ্ছে। রোহায়ার তৃতীয় বিয়ে এটি। পূর্বের দুই স্বামীর ঘরে তার কয়েকজন সন্তান রয়েছে।

সাউথ সুমাত্রার গ্রামটির প্রধান চিক এ্যানি আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’কে বলেন, ছেলেটি নাবালকে বলে আমরা গোপনে বিয়েটি সমাধানের সিদ্ধান্ত নেই। ‘ব্যভিচারের পাপ এড়ানোর’ জন্য ২ জুলাইয়ের এই বিয়েটি সম্পন্ন করা হয় বলেও জানান তিনি।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়ের বয়স কমপক্ষে ১৬ বছর এবং পাত্রের বয়স হতে হবে কমপক্ষে ১৯ বছর।

‘অত্যন্ত বিরল ঘটনা’ 
বাল্য বিয়ের বিরুদ্ধে কাজ করা পেলামবাং-এর ওমেন ক্রাইসিস সেন্টারের কর্মী ইয়েন্নি ইজ্জি বিবিসি’কে বলেন, এই বিয়ের ঘটনা অত্যন্ত বিরল। আর্থিক বা শারীরিক কারণে ছেলেটি বিয়ের সিদ্ধান্ত নেয়নি। বরং মনোযোগ ও ভালোবাসা পেয়ে এই সিদ্ধান্ত নেয় সে।

Reneta

“সে এখনও যথেষ্ট পরিণত নয়, তাই এই মনোযোগ ও ভালোবাসা পেয়ে তার মনে হয়েছে একসাথে থাকাই সমাধান। একসাথে থাকা মানেই বিয়ে করা।”

আঞ্চলিক কর্মকর্তারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও কি ধরণের পদক্ষেপ নিবে, আদৌ কোন পদক্ষেপ নিবে কিনা তা স্পষ্ট নয়।
ইন্দোনেশিয়ার সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী খোফিফাহ ইন্দার পারাওয়ানসা জাকার্তা পোস্টকে জানান, ধর্মীয়ভাবে তাদের বিয়ে করার কোন সুযোগ নাই, কারণ বর এখনও নাবালক।

সাউথ সুমাত্রার গভর্নর এ্যালেক্স নোয়েরদিন বলেন, এটা অস্বাভাবিক ঘটনা। তাদের মধ্যে বয়সের ব্যবধান বিশাল। অনেক ক্ষেত্রেই মেয়েদেরই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু একজন কিশোরের সাথে বয়স্কা মহিলার বিয়ে এই বিয়ে আমাকে হতবাক করে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT