চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বর্ষণে দ্বিতীয় দিনের খেলা পণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৫
স্পোর্টস
A A

প্রবল বৃষ্টিপাতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা হচ্ছে না। বেলা দেড়টায় দুই আম্পায়ার মাঠ ও উইকেট পরিদর্শন করার পরই আসে এই ঘোষণা।

ম্যাচ রেফারি এন্ড্রু জন পাইক্রফ্ট বেলা পৌনে দুইটায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রতিবেশী দু দেশের ক্রিকেট লড়াইয়ের প্রথম দিনও বৃষ্টির বিঘ্নতায় প্রায় সাড়ে তিন ঘন্টা বন্ধ রাখতে হয়েছিলো।

সকাল থেকেই তুমুল বৃষ্টিপাতে মাঠের চারপাশে এবং পিচ কাভারের উপর প্রচুর পানি জমে যায়। বর্ষণমুখর আবহাওয়ার কারনে বাংলাদেশ ও ভারত ক্রিকেট টিম আজ মাঠেই আসেনি। তারা হোটেলে অবস্থান করছিলেন।

আবহাওয়া অনুকূল থাকলে আগামীকাল শুক্রবার একটু এগিয়ে সকাল সাড়ে নয়টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে।

প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত ২৩৯ রান সংগ্রহ করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। শিখর ধাওয়ান ১৫৮ বলে ১৫০ রান করেন। শিখরের আগ্রাসি ব্যাটিংয়ের সময় অন্য প্রান্তে মুরালি বিজয় ধীর স্থির ব্যাটিং করে ১৭৮ বলে ৮৯ রান করে অপরাজিত রয়েছেন।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT