চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে এশিয়া কাপ না খেলার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ইংল্যান্ড সিরিজের পরই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলার কথা রয়েছে ভারতের। এশিয়া কাপের গ্রুপপর্বেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ কোহলিদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের শোধ নেয়ার ‘সুযোগ’ও পাচ্ছে তারা দুবাইতে। কিন্তু এহেন প্রতীক্ষিত টুর্নামেন্ট থেকেই ধোনি-কোহলিদের নাম প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

আসলে গোল বেঁধেছে এশিয়া কাপের সূচি নিয়ে। সদ্যঘোষিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ভারত। তার ঠিক পরদিনই অর্থাৎ, ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ তাদের।

টি-টুয়েন্টি টুর্নামেন্টেও সচরাচর যা হয় না, সেটাই এবার হতে যাচ্ছে এশিয়া কাপে। পরপর দু’দিন দুটি ওয়ানডে ম্যাচ খেলতে হবে ভারতকে। একপ্রকার ক্লান্ত ভারতীয় দলকেই পাকিস্তানের মুখোমুখি হতে হবে। আইসিসির এমন সূচি নিয়ে তাই ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। ভারতের অনেক সাবেক ক্রিকেটারই এর বিরুদ্ধে মুখ খুলেছেন। এবার সেই তালিকায় যোগ হয়েছেন শেবাগ।

বলেছেন, সূচি তৈরিতে যখন এত সমস্যা হচ্ছিল তখন ভারত এশিয়া কাপ না খেললেই তো পারে। যেকোনো ক্রিকেটারের ম্যাচের পরে বিশ্রামের জন্য অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। কোনোভাবেই পরপর ম্যাচ হওয়া উচিত নয়।’

শেবাগের আরো বক্তব্য, ‘সেপ্টেম্বরে যখন ভারত দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচ খেলবে তখন প্রচণ্ড গরমে ক্রিকেটারদের ফিটনেসের সমস্যা দেখা দিতে পারে। আগের দিন ম্যাচ খেলার ফলে আমাদের ছেলেরা ক্লান্ত থাকবে, অন্যদিকে পাকিস্তান দল পুরোপুরি ফিট থাকবে। এই অবস্থায় ভারত যদি ম্যাচ হেরে যায় তাহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার জন্য ইংল্যান্ডে চারদিনের প্রস্তুতি ম্যাচের একদিন কমিয়ে দিয়েছে বিসিসিআই। এসব না করে বরং এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।’

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Reneta

গ্রুপ ‘এ’তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও একটি কোয়ালিফায়ার দল। গ্রুপ ‘বি’তে থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জনের দৌঁড়ে রয়েছে সংযুক্ত আরব আমিররাত, ওমান, নেপাল, মালয়েশিয়া এবং হংকং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT