চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে ভারতের পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে ভারতের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ভারতের পর্যটন রাজ্য গোয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান  প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারীটি সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ভারতের গোয়ায় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৌঁছানোর কথা । গোয়া এয়ারপোর্ট থেকে সরাসরি ব্রিকস বিমসটেক আউটরিচ সামিট ভেন্যু হোটেল লিলায় উঠবেন প্রধানমন্ত্রী।

প্রায় ২০ ঘণ্টার এই ঝটিকা সফরে প্রধানত বিমসটেক-ব্রিকস শীর্ষনেতাদের আউটরিচ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অংশ নেবেন বিমসটেক লিডারস রিট্রিট কর্মসূচিতে।

সম্মেলনের সাইডলাইনে একাধিক দ্বি-পাক্ষিক বৈঠক চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত হতে পারে বলে জানিয়েছেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা নিয়ে গঠিত জোট ব্রিকসের অষ্টম সম্মেলনে যোগ দেবেন, ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল ট্রিমার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সম্মেলনের জন্য প্রস্তুত হয়েছে ভারতের গোয়া।

Reneta

এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের  কর্মকর্তা ও একটি মিডিয়া টিমের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিমসটেকব্রিকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT