চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৬
কৃষি
A A

ফরিদপুরে গত তিন বছর ধরে কমছে আবাদী জমি। লক্ষ্মীপুরে ধানের উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। উৎপাদন খরচ কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

ধানের সঠিক মূল্য পাওয়া যায় না, তাই বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। তারা বলছেন, খরচ বেশি পড়ছে আর সেই হিসেবে ক্ষেতে সার দিয়েও আবাদ পাই না।

ফরিদপুরের নয় উপজেলায় এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৫ হাজার হেক্টরে। আবাদ হয়েছে ২২ হাজার হেক্টরে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক সুজন মজুমদার বলেন, বোরোর আবাদ আস্তে আস্তে কমে যাচ্ছে, যেহেতু এটা সেচ নির্ভর আর এর দামও কম।

বোরো আবাদ ছেড়ে পেঁয়াজ, মসুর, গম আবাদে বেশী আগ্রহী হয়েছেন কৃষক।

এদিকে লক্ষ্মীপুর জেলায় গত বছরের চেয়ে বোরো আবাদ হয়েছে এবার এক হাজার হেক্টর কম জমিতে। এ অঞ্চলের কৃষকরা বলছেন. বোরোর দাম যদি হাজার বারো’শ হতো তাহলে কিছু একটা করা যেত।

Reneta

রামগঞ্জ, রায়পুর ও সদর উপজেলায় ধান আবাদ হয়েছে সবচেয়ে বেশী। এ পর্যন্ত জেলায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, জানিয়েছে কৃষি বিভাগ।

ধানের উৎপাদন খরচ কমাতে সেচ প্রয়োগে এডব্লিউডি ব্যবহার, পোকা দমনে কীটনাশকের পরিবর্তে পার্চিং পদ্ধতির ব্যবহার এবং গুড়া ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহারের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোরো আবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT