চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শমরিতার ইন্টার্ন ডাক্তারদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ইন্টার্ন ডাক্তার-শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল

ইন্টার্ন ডাক্তার (এমবিবিএস)-এর সর্বনিম্ন ভাতা পনেরো হাজার টাকা ও ইন্টার্ন ডাক্তার (বিডিএস)-এর সর্বনিম্ন ভাতা দশ হাজার করাসহ আট দফা দাবিতে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তার শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে নয়টায় রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোডে কলেজটির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভরত ইন্টার্ন ডাক্তার আকাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব মেডিকেল কলেজ ডাক্তারদের মাসিক ভাতা পনেরো হাজার আর এখানে দশ হাজার, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া ছাত্র-ছাত্রী যদি অন্য মেডিকেলে ইন্টার্নশিপের ব্যবস্থা নেয় তখন কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দেয় না। বরং বিভিন্নভাবে হুমকি দেয়।

শিক্ষার্থীদের বিক্ষোভে তাদের সঙ্গে দাবির বিষয় নিয়ে কথা বলতে ক্যাম্পাসে চলে আসেন কলেজের চেয়ারম্যান হাজী মকবুল হোসেন।

শমরিতা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আট দফা দাবি
১. বিনা দোষে বহিষ্কৃত ইন্টার্ন ডাক্তার লিমন মন্ডলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে।

২. ইন্টার্ন ডাক্তার (এমবিবিএস) সর্বনিম্ন ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে। ইন্টার্ন ডাক্তার (বিডিএস) সর্বনিম্ন দশ হাজার টাকা দিতে হবে।

Reneta

৩. প্রতি বছর শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করা যাবে না। সর্বোচ্চ বেতন দশ হাজার টাকা করতে হবে।

৪. ফাইনাল পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলে বিএমডিসি নিয়ম বহির্ভূত বাড়তি ৬ মাসের ৭৮ হাজার টাকা নেওয়া বন্ধ করতে হবে।ইন্টার্ন ডাক্তার-শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল

৫. একদিন অনুপস্থিতির জন্য সর্বোচ্চ জরিমানা বিশ টাকা করতে হবে।

৬. যে কোন পেশাগত পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত ফি এর অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।

৭. শিক্ষার্থীদের বেতন দেওয়া সর্বশেষ সময় ১০ তারিখ করতে হবে।

৮. সকল শিক্ষার্থীদের জন্য চিকিৎসা এবং ল্যাব পরীক্ষা সম্পূর্ণ ফ্রি দিতে হবে এবং শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য চিকিৎসা এবং ল্যাব পরীক্ষায় ৬০ শতাংশ ছাড় দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার্ন ডাক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT