চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশাল ব্যবধানে ভারতকে গুড়িয়ে দিলো সাউথ আফ্রিকা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৫৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

পাহাড়সম রান তাড়া করতে নেমে সেই রানের নীচেই চাপা পড়ল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল প্রোটিয়ারা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে, সাউথ আফ্রিকার তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৪৩৯ রান তাড়ার করার আগেই ম্যাচ হেরে বসে ধোনির ভারত।

সাউথ আফ্রিকার প্রলয়ংকরি ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিল তারা দুরন্ত। দলীয় ২২ রানে রোহিত শর্মা আর ৪৪ রানে কোহলিকে অসাধারণ এক ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরত পাঠালে খেই হারিয়ে বসে টিম ইন্ডিয়া। স্টেইন, রাবাডা আর অ্যাবাটের পেসে নিয়মিত উইকেট হারিয়ে ২২৪ রানে গুড়িয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন আঞ্জিকা রাহানে। এছাড়া শিখর ধাওয়ান ৬০ রান করেন। প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাডা চারটি ও ডেল স্টেইন তিনটি উইকেট নেয়।

তবে দিনের শুরুর গল্পটা ছিল ভিন্ন রকমের। টসে জিতে ব্যাটিং বেছে নিতে ভুল করেননি প্রোটিয়া কাপ্তান এবি ডি ভিলিয়ার্স। ম্যাচের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই মোহিত শর্মার শট বলে পুল করে সবচেয়ে কম ইনিংস খেলে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ওপেনার হাশিম আমলা।

আমলার রেকর্ডের দিনে পিছন ফিরে তাকায়নি প্রোটিয়ারা। রেকর্ডের দিনে ২৩ রানের ছোট্ট ইনিংস খেলে মোহিতের বলে ধোনির গ্লাভসে বন্দী হয়ে সাজঘরে ফিরে যান আমলা।

এরপর থেকেই শুরু প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডব। দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার কুইন্টন ডি কককে সঙ্গে নিয়ে ফাফ ডু প্লেসিস গড়েন ১৫৪ রানের জুটি। পরেই দুজনেই তুলে নেন সেঞ্চুরি। দলীয় ১৮৭ রানে ব্যক্তিগত ১০৯ রান করে কক প্যাভিলনে ফিরে গেলে মাঠে আসেন ক্যাপ্টেন ভিলিয়ার্স।

Reneta

শুরু হয় ভোরতের বোলারদের নিয়ে ছেলেখেলা। মাত্র ২০ ওভার ৩ বলে ২১১ রান উপহার দেন ভিলিয়ার্স-প্লেসিস জুটি। প্রলয়ংকারী ইনিংসটি খেলেন ক্যাপ্টেন ডি ভিলিয়ার্স। তার ৬১ বলে ১১টি ছয় ও ৩টি চারে গড়া ১১৯ রানের ইনিংসে ভারতের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় বোলারদের।

মাত্র ৩৪ বলে তুলে নিয়েছেন ৫০ রান, ৫৭ বলে করেছেন সেঞ্চুরি, আর ৬১ বলে ধোনির হাতে ধরা পড়ার আগে মাঠ ছেড়েছেন ১১৯ রান করে। এবি’র আগে মাত্র ৮৭ বলে সেঞ্চুরি করে ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন উইকেটকিপার কুইন্টন ডি কক। তিনি ১৭ টি চার ও একটি ছক্কায় করেন ১০৯ রান।

এরপরই ফাফ ডু প্লেসিস ১১৫ বলে ৬টি ছক্কা ও ৯টি চারে করেন ১৩৩ রান। পরে পেশীতে চোট পেয়ে অবসর নিয়ে মাঠ ছাড়েন তিনি।

প্রোটিয়াদের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির রেকর্ডের দিনে পিছিয়ে ছিলেন না ভারতীয় বোলারাও। ভুবেনশ্বর কুমার বল হাতে রান দিয়েছেন ১০৬ বিনিময়ে নিয়েছেন এক উইকেট। এছাড়া মোহিত শর্মা, হরভাজন সিং একটি করে উইকেট নেয়। ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক আর সিরিজ সেরা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT