চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাহিরের পোশাকে বিছানায় ভুলেও বসবেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
পোশাক
সারাদিন পোশাকটি পরে বাসে উঠেছেন, অফিসের সিটে বসেছেন, রাস্তায় দাঁড়িয়ে চা খেয়েছেন। স্বাভাবিক ভাবেই ময়লা হয়ে গিয়েছে সেটি। দেখে বোঝা না গেলেও পোশাকে লেগে গেছে অনেক রোগের জীবাণু। অথচ বাড়ি ফিরে সেই পোশাকটি পরেই বিছানায় শুয়ে পড়লেন। ভাবলেন পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে পোশাক পাল্টাবেন। এমন অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এই কাজটি মনের ভুলেও কখনো করা উচিত নয়।
মানুষের ত্বক থেকে সবসময়েই মৃত কোষ ঝরে পড়তে থাকে। প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন মৃত কোষ ঝরে পরে এবং ১ লিটার ঘাম উৎপন্ন হয়। এগুলো লেগে যায় পোশাকে। তাছাড়াও ত্বক থেকে নিঃসৃত তেল, ঘামও লেগে যায় পোশাকে। এগুলো থেকে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া। অর্থাৎ কোনো পোশাক পরে যদি বাড়িতে সারাদিন থাকা হয়, তাহলেও সেটাতে লেগে থাকে অসংখ্য জীবাণু।

পোশাক

ব্যাকটেরিয়া এবং অরগানিজমগুলো এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে পোশাকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনলজির ডিরেক্টর ফিলিপ টাইরনো জানিয়েছেন, শো-রুমে প্রদর্শিত নতুন পোশাকেও ব্যাকটেরিয়া, নোরোভাইরাস অথবা স্টাফ জার্ম থাকতে পারে। এমনকি ট্যাগ লাগানো, প্যাকেট করা নতুন কাপড়েও থাকতে পারে এসব জীবাণু। তাই নতুন পোশাক পরার আগেও সেটা ধুয়ে পরার পরামর্শ দিয়েছেন তিনি।

বাহিরে পরা পোশাক নিয়ে বিছানায় গেলে চাদরে জীবাণুগুলো আটকে যায়। ফলে আপনি গোসল করে ঘুমাতে গেলেও জীবাণুগুলো আবারও আপনার শরীরে লেগে যেতে পারে। ফলে মুখের ও পিঠের ব্রণ হতে পারে এবং চুল পড়া বেড়ে যেতে পারে। অনেকের ত্বকে র‍্যাশের সমস্যাও দেখা যায়। আর সবচাইতে বিপদজনক বিষয় হলো সর্দি-কাশি, যক্ষ্মা, ডায়রিয়াসহ নানা রকমের ইনফেকশন হতে পারে এসব জীবাণুর সংক্রমণে। তাই বাড়ি ফিরেই প্রথমে পোশাক পাল্টে ভালো করে হাত,মুখ এবং পা ধুয়ে নিন। এরপর বিশ্রাম নিন। -রিডার্স ডাইজেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জীবাণুডায়রিয়াপোশাকযক্ষ্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT