চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা পরিচালকরা চান মেসিকে বিক্রি করে দেওয়া হোক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনায় থেকে যাবেন, এমনটাই মনে করেন ক্লাবটির বেশিরভাগ পরিচালক। তবে কোনো কোনো বোর্ড পরিচালক ইএসপিএন’কে জানিয়েছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করে দেওয়ার এটাই উপযুক্ত সময়!

বার্সার নিয়োগ পাবার পর নতুন কোচ রোনাল্ড কোম্যান সবার সামনেই জানিয়েছেন মেসিকে ঘিরেই গড়ে উঠবে তার নতুন দল। ক্লাবের নতুন স্পোর্টস ডিরেক্টর র‍্যামন প্লানেসও জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ধরে রাখতে চান তারা।

কিন্তু এতকিছুর পরও বার্সার বোর্ড সদস্যদের মাঝেই নাকি তৈরি হয়ে গেছে বিভাজন। কয়েকজন বোর্ড সদস্য ইএসপিএনকে জানিয়েছেন, খেলোয়াড়দের উচ্চ বেতন কমিয়ে কিভাবে নতুন বার্সা গড়া যায় সেই ব্যাপারে কোম্যানকে সাহায্য করতে তারা প্রস্তুত। সেক্ষেত্রে মেসিকে যদি ছাড়তে হয় তাতেও রাজি এই বোর্ড কর্মকর্তারা!

বছরের শুরু থেকেই মেসির বার্সা ছাড়ার গুঞ্জন বেশ স্পষ্ট। শুরুর দিকে সাবেক কোচ আর্নেস্টো ভালভার্দের ছাঁটাই, সাবেক স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে দ্বন্দ্ব, করোনায় খেলোয়াড়দের বেতন কমানো নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন বার্সার আর্জেন্টাইন অধিনায়ক। এখন গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৮-২ গোলে হার।

কাতালোনিয়ান রেডিও রেসওয়ান বৃহস্পতিবারই জানিয়েছে, নতুন কোচ কোম্যানের সঙ্গে মেসির সাক্ষাৎ ব্যর্থ হয়েছে। নতুন কোচের কথায় মন গলেনি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার। এবার নাকি সত্যিই তিনি প্রিয় ন্যু ক্যাম্প ছাড়তে চান।

ইএসপিএন জানাচ্ছে, দুই প্রিয় সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্ডি আলবার ক্লাব ছাড়ার‍ গুঞ্জনে আরও বেশি হতাশ হয়ে পড়েছেন মেসি। সুয়ারেজ যে নতুন মৌসুমেও বার্সা ছাড়ছেন তা খানিকটা স্পষ্ট হয়েছে শুক্রবার ইনস্টাগ্রামে তার এক পোস্ট থেকে। সেখানে উরুগুয়েন তারকা লিখেছেন, ‘কখনোই ভুলে যেও না তোমার ভাগ্যের কারিগর তুমি নিজে!’

Reneta

তবে বেশিরভাগ বোর্ড কর্মকর্তা নাকি মনে করেন যে, মেসি আরেকটা বছর বার্সায় থাকবেন। অন্তত ২০২১ সাল পর্যন্ত চুক্তি শেষ করে তবেই তিনি দলবদলের ভাবনা মাথায় আনবেন। আর নতুন কোচ মেসির পরিকল্পনা বদলাতে পারবেন এমন ভরসাও তাদের আছে।

আবার এর বিকল্প ভাবনাও আছে। বোর্ডের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ইএসপিএনকে জানিয়েছেন, যদি বার্সেলোনায় মেসির মন আর না টেকে তবে তাকে ধরে রাখার কোন যুক্তি নেই। এরচেয়ে বড় রকমের দলবদল গড়ে তাকে চলে যেতে দেওয়াই ভালো। এতে নগদ অর্থও পাবে বার্সা আর মেসির উচ্চ বেতনের ভাবনা থেকেও মুক্তি পাওয়া যাবে। মেসির দলবদলের টাকা দিয়ে তরুণদের নিয়ে পছন্দের এক দল গড়ার সুযোগ পাবেন কোম্যান।

বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ অবশ্য খুব করেই চাইছেন মেসির সঙ্গে অন্তত আরও দুই বছরের চুক্তি নবায়ন করতে। অন্তত নিজের স্বার্থেই এই চুক্তি চাইছেন বার্তেমেউ। নইলে তার নামের পাশে বসে যাবে ‘সেই প্রেসিডেন্ট যে মেসিকে ছেড়ে দিয়েছে’ প্রকৃতির কলঙ্ক!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবলবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT