চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জাহানারা আলমের পর এবার বিশ্রাম দেওয়া হলো রুমানা আহমেদকে। দলের অন্যতম সেরা দুই ক্রিকেটারকে ছাড়াই সাউথ আফ্রিকা ইমার্জিং মেয়েদের সহজে হারালো বাংলাদেশ। চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের জয় ১১০ রানের বিশাল ব্যবধানে।

পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েরা গুটিয়ে যায় দেড়শর আগেই। দারুণ জয়ে হোয়াইটওয়াশের পথে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার  সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

বাংলাদেশ: ২৩৬/৪ (৫০ ওভার), সাউথ আফ্রিকা: ১২৬/১০ (৪৬.৫ ওভার)

৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে শুরুতেই ছিটকে পড়ে সাউথ আফ্রিকা। আনেকে বোসের ৬৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কেবল কিছুটা কমিয়েছে।

টাইগ্রেস লেগ স্পিনার ফাহিমা খাতুন একাই নিয়েছেন চার উইকেট। দুটি উইকেট নিয়েছেন সালমা খাতুন। একটি করে উইকেট নিয়েছেন রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মন্ডল।

দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের পথ আগেই সহজ করে দেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের আরেকটি ১০১ রানের অপরাজিত ইনিংসে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ ইমার্জিং।

Reneta

টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলা নিগার আরেকটি সেঞ্চুরি উপহার দেন। ১৩২ বলের ইনিংস ছিল আটটি চার ও একটি ছয়ের মার।

সিরিজজুড়ে দারুণ ধারাবাহিক ওপেনার মুর্শিদা খাতুন ৪১ রানের ইনিংস খেলে হন রান আউট। এ বাঁহাতির ৭৮ বলের ইনিংসে চারের মার ছিল পাঁচটি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারি ৫২ বলে ৪৫ রান করেন। তিন বাউন্ডারির সঙ্গে ছিল এক ছক্কা।

শেষে ক্যামিও ইনিংস খেলে দলের রান বাড়িয়ে দেন লতা মন্ডল। ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রান করে থাকেন অপরাজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ইমার্জিং দললিড স্পোর্টসসিরিজ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT