চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় উদয় হাকিমের ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

বইমেলায় এসেছে লেখক ও আবৃত্তিকার উদয় হাকিমের ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’র গল্প। ভ্রমণ বিষয়ক এই বইটিতে রয়েছে লেখকের ভিয়েতনাম, মালদ্বীপ ও বালি ভ্রমণের চমৎকার বর্ণনা। বর্ণনার পাশাপাশি বইটিতে রয়েছে উক্ত দেশগুলোর চমকপ্রদ সব ছবি।

বইটি সম্পর্কে  লেখক  উদয় হাকিম বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে ভ্রমণকাহিনী লেখার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। কারণ অনেকেই আছেন যারা ভ্রমণপিপাসু হওয়া সত্ত্বেও শারীরিক, মানসিক ও অার্থিক সক্ষমতার অভাবে ভ্রমণ করতে পারেন না।

আবার অনেকে অাছেন যারা নতুন নতুন স্থানে ভ্রমণে আগ্রহী। এ দু’পক্ষের জন্যই জ্ঞানের খোরাক যোগাবে বইটি। বইটিতে  এমনভাবে  প্রকৃতি ও চারপাশের বর্ণনা  দেয়া হয়েছে  তাতে করে পাঠক সহজেই পুরো স্থান সম্পর্কে একটি সম্যক  ধারণা পেয়ে যাবে।’

২০০১ সালের বইমেলায় আসে উদয় হাকিমের প্রথম শিশুতোষ বই ‘ভূতের মহাসমাবেশ’। এরপর পর্যায়ক্রমে তিনি  রচনা করেছেন গল্প, কবিতা , উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনী। এরই ধারািবাহিকতায় এবার মেলায় এসেছে তার ভ্রমণ কাহিনী সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা। বইটিতে সযতনে ইতিহাসকে এড়িয়ে সহজ-সরলভাবে ভ্রমণের বর্ণনা উপস্থাপন করা হয়েছে।

বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাচ্ছে মেলার ৪৫৬ নম্বর স্টলে। দাম মাত্র ২৫০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশের বই মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT