চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবৃদ্ধি সঞ্চারে ‘নতুন মাত্রা’

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
১১:৩৪ অপরাহ্ণ ০২, জুন ২০১৬
অর্থনীতি
A A

অগ্রাধিকার ভিত্তিতে এবং দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য অবকাঠামো খাতের ১০টি বড় প্রকল্পের জন্য প্রথমবারের মতো আলাদা বাজেট করা হয়েছে। এর আওতায় রাখা হয়েছে যোগাযোগ অবকাঠামো খাতের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্রবন্দর নিয়ে ৬টি প্রকল্প।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে জাতীয় বাজেটে যোগাযোগ অবকাঠামোখাতকে  অগ্রাধিকার দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং এসেছে নতুনত্ব। বড় প্রকল্পগুলোকে প্রবৃদ্ধির গতি সঞ্চালক হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে আলাদা বাজেট।

এ খাতের বাজেটের নাম দেওয়া হয়েছে ‘কাঠামো রুপান্তরে বৃহৎ প্রকল্প: প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা’। যোগাযোগ অবকাঠামোখাতের ৬টি প্রকল্প এর আওতায় আছে। চলতি অর্থবছরেই এ খাতে যুক্ত হবে আরও দুটি নতুন প্রকল্প।

পরিবহণ যোগাযোগ অবকাঠামো খাতের মেগা প্রকল্পগুলোর জন্য ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ণ কর্মসূচির প্রায় ২৫ দশমিক ৮ ভাগ রাখা হয়েছে । যার আকার ২৮ হাজার ৫০৩ কোটি টাকা।   

এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে রাখা হয়েছে ৮  হাজার ১০০ কোটি টাকা। রেলপথ উন্নয়নে ৯ হাজার ১১৫ কোটি টাকা। নৌপরিবহনে ৩ হাজার ৮৮৪ কোটি টাকা এবং সেতু বিভাগে ৯  হাজার ২২৫ কোটি টাকা।    

এরই মধ্যে নিজস্ব অর্থায়নে দেশের যোগাযোগ অবকাঠামোখাতের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর ৩৪ ভাগ কাজ শেষ হয়েছে । ক্যাপিটাল বাজেটের আওতায় এ প্রকল্পের কাজ আরও গতিশীল করতে এবারের বাজেটে গতবারের চেয়ে আরও দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য রাখা হয়েছে প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা।

Reneta

সড়ক পরিবহন অবকাঠামোর পাশাপাশি জোর দেওয়া হয়েছে রেল পথ অবকাঠামোর উপর । এবারের বাজেটে রেলপথ অবকাঠামোর ৩ টি প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। এখাতের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প।   

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ খাতের জন্য  বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা।
রাজধানীর যানজট কমাতে রেল খাতের আর এক মেগা প্রকল্প মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এ মেট্রোরেলের জন্য নতুন অর্থবছরে  বরাদ্দ গত বছরের চেয়ে দ্বিগুন করা হয়েছে। বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২ হাজার ৩০০  কোটি টাকা।

আলাদা বাজেট দেওয়া হয়েছে কক্সবাজার-দোহাজারী-গুনদুম রেল প্রকল্পে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬১৩ কোটি টাকা।

সড়ক যোগাযোগ অবকাঠামোখাতের আর এক বৃহৎ প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পেও রাখা হয়েছে আলাদা বাজেট। বিমানবন্দর থেকে চিটাগাং রোডের কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মান কাজ ৭ ভাগ শেষ হয়েছে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে নতুন অর্থবছরে রাখা ৩৮০ কোটি টাকা।  গত অর্থবছরে ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে। সাসেক প্রকল্পের আওতায় রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করতে শুরু হয়েছে ঢাকা-টাঙ্গাইল ৪ লেন প্রকল্পের কাজ। এ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে সাড়ে ৪০০ কোটি টাকা।

বরাদ্দ থাকার পরও গত অর্থবছরে ব্যায় না হওয়া কর্ণফুলী টানেলের জন্য নতুন অর্থবছরে প্রায় ২ হাজার কোটি টাকা রাখা হয়েছে। ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এ টানেলের প্রকল্প সাড়ে ৮ হাজার কোটি টাকা।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সোনাদিয়া গভীর বন্দর এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য আলাদা বাজেট করা হয়েছে। ২০১৩ সালে কাজ শুরু হওয়া পায়রা বন্দরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২০০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT