চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পন্টিংকে ছোঁয়া কোহলির সামনে কেবল শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
কোহলি ব্যাটিংরত, ক্রিকেট বলের দিকে নজর. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীনের রেকর্ড কে ভাঙবেন? আদৌ কি কোনোদিন ভাঙবে? লিটল মাস্টারের শতকের রেকর্ড ঘিরে এমন জল্পনা-কল্পনার শেষ নেই। কেউ কেউ বিরাট কোহলির নাম নিলেও দাবিতে অতটা জোর দিতে পারতেন না। কিন্তু দিনকে দিন ভারত কাপ্তান যেভাবে ছুটছেন তাতে শচীন টেন্ডুলকারের শতকের রেকর্ড খুব বেশি দিন টিকবে না বলেই মনে হচ্ছে। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার দিনে অপরাজিত শতক হাঁকিয়েছেন কোহলি। এটি তার ৩০তম ওডিআই শতক।

একদিনের ক্রিকেটে শচীনের শতক ৪৯টি। কোহলি, রিকি পন্টিং যৌথভাবে দ্বিতীয়, ৩০টি করে। এই ৩০টি শতক করতে পন্টিং খরচ করেন ৩৪৬ ইনিংস। কোহলির সেখানে লেগেছে ১৮৬ ইনিংস। ২৯টি সেঞ্চুরি করতে শচীনের লেগেছিল ২৬৫ ইনিংস!

পন্টিং মোট ওয়ানডে খেলেছেন ৩৭৫টি। শচীন ৪৬৩টি। কোহলি এত সংখ্যক ম্যাচ খেললে কোথায় নিজেকে দাঁড় করাবেন, সেটা কল্পনা করতে কারো অসুবিধা হওয়ার কথা নয়।

Banglabid

কোহলি আগেই একদিক থেকে শচীনকে ছাড়িয়ে গেছেন। রান তাড়া করতে নেমে শতক হাঁকানোর দিক থেকে কোহলি এখন শীর্ষে। ১০৬ ইনিংসে পরে ব্যাট করে কোহলির শতক ১৯টি। পরে ব্যাট করে শচীনের শতক আছে ১৭টি। সেটা করতে তিনি ২৩২ ইনিংস ব্যাট করেন।

কোহলি এদিন আরও একটি কীর্তির মালিক হয়েছেন। ১০০তম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তিনি দশ হাজার রানের মালিক। এই ১০০ জনের ভেতর কোহলির গড় দ্বিতীয় সেরা।

ঘরের মাঠে এ যাবতকালে শ্রীলঙ্কা কোনো ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়নি। ভারত তাদের সেই লজ্জা দিয়ে ছাড়লো। প্রায় প্রত্যেকটি ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে কোহলির দল।

Reneta

শ্রীলঙ্কা এদিন আগে ব্যাট করে ২৩৮ রানে করে। জবাবে ছয় উইকেট হাতে রেখে জয় পায় ভারত। কোহলি ১১০ রানে অপরাজিত থাকেন। কেদার যাদব করেন ৬৩।

কোহলির এমন ব্যাটিংয়ের দিনে ধোনি প্রথম উইকেটরক্ষক হিসেবে ১০০ স্টাম্পিংয়ের মালিক হয়েছেন। ব্যাট হাতে তাকে খুব বেশি কিছু করতে হয়নি। ১ রানে অপরাজিত থেকেই কোহলির সঙ্গে মাঠ ছাড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT