চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশি। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ২য় স্প্যান বসতে আরো একটু সময় লাগবে, যা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে।

ওবায়দুল কাদের বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবনির্মিত মোস্তফাগঞ্জ সেতুসহ ৫টি সেতুর উদ্বোধন ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মার নিচে এতো বেশি অনিশ্চিত পরিস্থিতি যে সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করবো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০২০ সালের মধ্যেই মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন সকল ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ষোল মিটার দীর্ঘ মোস্তফাগঞ্জ সেতু, ঊনত্রিশ মিটার দীর্ঘ রান্ধুনী বাড়ি সেতু, প্রায় চৌদ্দ মিটার দীর্ঘ সিংপাড়া সেতু, প্রায় আঠারো মিটার দীর্ঘ কোলা সেতু এবং প্রায় তেইশ মিটার দীর্ঘ কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু নির্মিত হয়েছে।

তিনি বলেন, মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ঊনত্রিশটি বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে।

Reneta

মন্ত্রী বলেন, আরও পনেরোটি সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের জুন নাগাদ শেষ হবে এবং অবশিষ্ট নয়টি সেতুর নির্মাণকাজ ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষরেদর চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ, সিরাজদিখানের ইউএনও তানভীর মো. আজিম, শ্রীনগরের ইউএনও জাহিদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT