চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটোর প্রয়োজন এখনো শেষ হয়নি: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো বিষয়ে তার অবস্থান পাল্টিয়ে বলেছেন, ন্যাটোর প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি।এবং তিনি সহযোগী দেশের ঐক্যর উপর গুরত্ব দিয়ে বলেন,সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে সহযোগী দেশের ঐক্যের প্রয়োজন।বুধবার হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ এর সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ন্যাটোকে ইরাক এবং আফগানিস্তানের সহায়তা করার জন্য আরো বেশি কাজ করার উপর গুরত্বারোপ করেন। এসময় তিনি ন্যাটোর লক্ষ্য  নিয়ে প্রশ্ন তুলেন। এবং আমেরিকার সদস্যপদের জন্য অন্যায্য টাকা প্রদানের অভিযোগ করেন।

স্টলেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মহাসচিবের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যাটো আরো বেশি যুদ্ধ চালাতে পারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি  বলেন, আমি একসময় ন্যাটোর সমালোচনা করে বলেছিলাম, ন্যাটো অচল হয়ে গেছে কিন্তু না, ন্যাটোর প্রয়োজন এখনো শেষ হয়নি। ন্যাটো এখনও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প ন্যাটো সদস্যদের জোটের জন্য আরো অর্থ সহায়তা বাড়ানোর কথা পুর্নব্যক্ত করেন।আমেরিকার উপর খরচের নির্ভরতা কমিয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রের ন্যায্য অংশ দিলে আমরা আরো বেশি নিরাপদে থাকবো বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট। ন্যাটো মহাসচিব স্টলেনবার্গ  সুন্দর এবং ফলপ্রসূ সাক্ষাতের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টেলারসন মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের ঠিক কিছুক্ষণ পরে হোয়াইট হাউজের এই বৈঠক অনুষ্ঠিত হলো।তবে রাশিয়াকে এখনি নেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে।

Reneta

আগামী সপ্তাহে মন্টিনিগ্রোয় ২৯ দেশের ন্যাটো সম্মেলন হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াইট হাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT