চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীরবে কাটছে মৌসুমী’র জন্মদিন

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:২৭ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

‘এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার’ জনপ্রিয় গানটির মিষ্টি মুখ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর আজ শুভ জন্মদিন। ৩৯’এ পা দেয়া গ্ল্যামারস নায়িকা মৌসুমী এবারের জন্মদিনটি কাটাবেন অনেকটা নি:শব্দে। 

জন্মদিন কীভাবে কাটাবেন মৌসুমী, সেই কথা জালানেন তার স্বামী জনপ্রিয় নায়ক ওমর সানি। সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, এবার মৌসুমী তার জন্মদিন উদযাপন করতে চান না। কারণ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চলচ্চিত্রের খ্যাতিমান সাংবাদিক আওলাদ হোসেনের অকাল মৃত্যু। এছাড়া ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন অামাদের সবার প্রিয় দিতি আপা। তাই সবকিছু মিলিয়ে মৌসুমীর জন্মদিন উদযাপন করতে মন সায় দেয়নি। তাই আমিও মৌসুমীর সঙ্গে একমত হয়ে কোনো কিছু করছি না ওর জন্মদিন উপলক্ষে।

তবে নীরবে জন্মদিন পালন করলেও তার ভক্তরা তো তাকে ভুলে যায় নি।  সোমবার রাত ১২টার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমী ভেসে গেছেন তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায়। ফোনেও আসতে থাকে একের পর এক ক্ষুদেবার্তা। তবে তার কাছে স্পেশাল ‌‌হলো নিজের স্বামী ওমর সানী ও দুই সন্তান ফাইজা-ফারদিনের কাছে থেকে পাওয়া শুভেচ্ছা।

ফিরে দেখা মৌসুমী:
১৯৯৩ সালে সোহানুর রহমার সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেপর্দায় পা রাখেন। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। প্রথম ছবিতেই তিনি ঢালিউড ইন্ডাস্ট্রিকে জানান দেন চলচ্চিত্রে এখন তার রাজত্ব করার দিন। দুই দশকেরও বেশি সময় ধরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্ল্যামারগার্ল নায়িকা হিসেবে।

ঢালিউডের তিনি একজন নায়িকা যার সঙ্গে সব নায়কের জুটি সফল হয়েছে। প্রথম জুটি সালমান-মৌসুমী সবার অন্তরে অন্তরে এখনো রয়ে গেছে। এরপর ওমর সানি-মৌসুমী, মান্না-মৌসুমী, ফেরদৌস-মৌসুমী সবসময় যেনো জুটিগুলো সমানভাবে সফল হয়েছে দর্শকদের মাঝে।

বর্তমানে তিনি বর্তমান প্রজন্মের নায়কদের সঙ্গে সমান তালে অভিনয় করে যাচ্ছেন। নায়িকা হওয়ার বাইরে যে একজন সফল মডেল হওয়া যায় তার প্রমান মৌসুমী বহুবার দিয়েছেন। তাইতো অভিনয়ের পাশিাপাশি মডেল হিসেবেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।

Reneta

লাক্স, তিব্বতসহ বিভিন্ন সময় তাকে দেখা গেছে অসংখ্য পণ্যের বিজ্ঞাপনে। বর্তমানে তিনি দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিক্স ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সাফল এ নায়িকা। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর  ২০০৬ সালে মেহের নিগার চলচ্চিত্রটি পরিচালনা করেন। সম্প্রতি তিনি নির্মাণ করছেন ‘শূন্য হৃদয়’ নামের একটি চলচ্চিত্র। পাশাপাশি ‘ভালোবাসবোই তো’ নামের একটি চলচ্চিত্রের পরিচালনাও করছেন তিনি। এই ছবিটি ছিলো প্রয়াত পরিচালক বেলাল আহমেদের নির্মাণাধীন শেষ ছবি। তার মৃত্যুর পর ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজটি করছেন মৌসুমী।

ব্যক্তিগত মৌসুমী:
মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। ১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার আলো ছড়াচ্ছেন মৌসুমী। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শোবিজের বাইরে মৌসুমী একজন আদর্শ গৃহিণী, আদর্শ মা। পাশাপাশি তিনি নিজেকে জড়িয়েছেন নানান সামাজিক কর্মকাণ্ডেও। ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান দেখাশুনা করেন তিনি। বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পালন করছেন মৌসুমী।

তার জন্মদিনে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা, শুভ জন্মদিন মৌসুমী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়িকামৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT