চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার মুখে বেন স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে একের পর এক অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। নিষেধাজ্ঞা চাপানোর আগে ইংলিশ অলরাউন্ডারকে আরেকদফা তীব্র ভর্ত্সনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলা টেস্টে শনিবার মাঠে ‘অসংযত মন্তব্য’ করেন স্টোকস। তার মন্তব্য স্টাম্প মাইক্রোফোন এবং ফিল্ড আম্পায়ারদের কাছে ধরা পড়ে। আইসিসির আচরণবিধির ‘ভাষা বা অশোভন অঙ্গভঙ্গি ব্যবহার’ সম্পর্কিত ধারা লঙ্ঘনের জন্য পরে স্টোকসকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

নিজের অপরাধ স্বীকার করেছেন স্টোকস। তার মোট ডিমেরিট পয়েন্ট এখন তিন। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি। ফলে অ্যাশেজ সামনে রেখে অনেকটা শঙ্কায় থাকলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য।

ম্যাচের দ্বিতীয় দিন শতরান করেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সাই হোপ। স্টোকসের বলে চার মেরেই সেঞ্চুরি পূরণ করেন তিনি। তখনই হোপকে লক্ষ্য করে ‘অসংযত ভাষা ও অশোভন অঙ্গভঙ্গি’ করেন এই ইংলিশ অলরাউন্ডার।

চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই ধরনের বিতর্কের সঙ্গে বারবার নাম উঠছে স্টোকসের। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও ব্যাটসম্যান সাব্বির রহমান, ক্যারিবীয় অলরাউন্ডার মারলন স্যামুয়েলস, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং সাউথ আফ্রিকার পেসার কাসিগো রাবাদার সঙ্গে বিতর্কে জড়িয়েও সমালোচিত হয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT