চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিম্নবিত্তরা হলে আসে না, আমাদের টার্গেট মধ্যবিত্ত দর্শক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘৩ বছর আগে নিয়মিত হলে আসতো রিকশাওয়ালা, নিম্নবিত্ত কিংবা খেটে খাওয়া শ্রেণীর মানুষ। তারা এখন হলে গিয়ে ছবি দেখছে না। তাদের যে বিনোদনের চাহিদা ছিল ছবি দেখে সেটি পূরণ হচ্ছে না। তাই এখন সিনেমা নির্মাণ করতে হবে মধ্যবিত্ত দর্শক টার্গেট করে। আমাদের টার্গেট এটাই।’ বর্তমানে সময়ে কেমন চলচ্চিত্র নির্মাণ হওয়া উচিত সে সম্পর্কে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে এ কথাগুলো বলেন দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

২০১১ সালে ব্যবসায়ী পেশার পাশাপাশি আবদুল আজিজ প্রতিষ্ঠা করে জাজ মাল্টিমিডিয়া। কয়েক বছরে ৪৪টি সিনেমা নির্মাণ করে জাজ। সেখান থেকে ১৩ টি ছিল যৌথ প্রযোজনার ছবি। রুপালী পর্দায় ডিজিটাল চলচ্চিত্র, মেশিন, নতুন শিল্পী উপহার, আধুনিক নির্মাণের ছবি; এসব কিছু উপহার দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা পায় জাজ মাল্টিমিডিয়া। আলোচনার পাশাপাশি মাঝেমধ্যে সমালোচনার মুখেও পড়তে হয়েছে জাজকে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ তাও থেমে থাকেননি। সব বাধা ডিঙিয়ে নির্মাণ করেছেন পোড়ামন, অগ্নি-২, অনেক সাধের ময়না, রোমিও ভার্সেস জুলিয়েট, শিকারী, নবাব, বাদশা, পোড়ামন ২, দহন-এর মধ্যে সুপারহিট চলচ্চিত্র।

২০১৯ সালে এসে ‘ভালো ছবির যে বিকল্প নেই’ প্রযোজক আবদুল আজিজ সেটাও উল্লেখ করেন। তার মতে, ‘ছবি ভালো হলে লগ্নিকৃত টাকা উঠে আসার নিশ্চয়তা থাকে।’ প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘কনন্টেন্ট ভালো হলে ডিজিটাল রাইট ভালো আসবে। ভালো কনটেন্ট থেকে ৪০-৫০ লাখ টাকা ডিজিটাল রাইট থেকে আসে। এছাড়া টেলিভিশন রাইট থেকে ১৫-২০ লাখ টাকা পাওয়া যায়। এটা বিশাল সাপোর্ট। জাজের এমনও ছবি রয়েছে সিনেপ্লেক্সগুলো থেকে ১ কোটি ২০ লাখ টাকা সংগ্রহ হয়েছে।’

আগামী দুই বছরে দেশে আরও ১০ টি সিনেপ্লেক্স নির্মাণ হবে। এগুলো আসলে ছবি প্রদর্শনের পথ আরো সুগম হবে বলে মনে করেন আবদুল আজিজ। অনেকেই ধারণা করছেন, জাজ মাল্টিমিডিয়া ছবি নির্মাণ কমিয়েছে। কিন্তু আবদুল আজিজ বললেন, ‘এটা ভুয়া কথা। বরং জাজের প্রজেক্ট দিন দিন বাড়ছে।’ তিনি বলেন, ‘জাজের হাতে এখন ছয়টি প্রজেক্ট রয়েছে। ফেব্রুয়ারির শেষ থেকে এই ছবিগুলোর টানা কাজ হবে। তবে জাজ আগের চেয়ে বুঝেশুনে কাজ করছে।’

এখন ‘গল্প প্রধান’ ছবি নির্মাণ করতে জোর দিয়েছেন আবদুল আজিজ। তার ভাষায়, ‘গল্পই মেইন। গল্পে নতুনত্ব আনতে হবে যেটা আগে কেউ দেখেনি। জাজের নতুন ছবিগুলো হলো জ্বিন, আয়াত, মাসুদ রানা, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের গল্প। এসবগুলোই নতুন গল্পের ছবি। যা দর্শক কখনোই দেখেনি। তাই ছবিগুলো চলবে। শুধু তাই নয়, মৌলিক গল্প আমাদের চার পাশের ঘটনা নিয়েই জাজ এ বছর ছবি নির্মাণ করছে। যেখানে মৌলিক গল্পের প্রাধান্য থাকছে সবচেয়ে বেশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল আজিজজাজ মাল্টিমিডিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT