চাকরিতে ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধকারী নার্সদের সরিয়ে দিতে পিপার স্প্রে , লাঠিচার্জ, জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে দুই নারীসহ সাতজনকে।
নার্সদের চাকরীর ক্ষেত্রে প্রতিযোগিতামুলক পরীক্ষার বদলে ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ প্রধান সড়ক তিন ঘন্টারও বেশী অবরোধের পর অ্যাকশনে যায় পুলিশ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে পুলিশের পিপার স্প্রে পরে জল কামান ছোঁড়ে পুলিশ। নার্সরা আবার সমবেত হতে থাকলে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তবে পুলিশের দাবি, জন নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় অ্যাকশনে যেতে হয়েছে। তবে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ।






