চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে বন্যার আশঙ্কা: নেই প্রস্তুতি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:০৪ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

পদ্মা, যমুনা, ধরলাসহ ১৬টি নদ-নদীর পানি প্রতিদিন বেড়েই চলেছে । ধলেশ্বরী, পদ্মা ও যমুনার পানি ইতিমধ্যে বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের বেশি ছাড়িয়ে গেছে। বাড়ছে ব্রহ্মপুত্রের পানিও। এতে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে।

উজানে বর্ষণ অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় নদ-নদীর পানি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে প্লাবিত এলাকা। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও গাইবান্ধায় কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, যমুনা-ব্রহ্মপুত্র এবং গঙ্গা-পদ্মার পানি যেভাবে বাড়ছে তা ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপরে চলে যেতে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে এ সময়। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজান মেঘনা অববাহিকায় নদনদীর পানি কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

করোনার প্রকোপ মেনে নিয়ে আর লকডাউনের প্রভাব কাটিয়ে দেশের বিভিন্ন জনপদ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এইসময়ে দেশজুড়ে বন্যার প্রভাব নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যার প্রভাবই বলা হোক বা ব্যবসায়ীদের কারসাজিই বলা হোক না কেন, শাকসবজি ও নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। একদিকে পানি আর অন্যদিকে প্রচণ্ড গরমে শিশুসহ বিভিন্ন বয়সী জনগণ নানা রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, কিছু এলাকার পানিবন্দী মানুষ দীর্ঘদিন বেকার অবস্থায় থাকায় ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে প্রকাশ।

বন্যা দেশের জন্য নতুন কোনো সমস্যা না, প্রতিবছরই নদীমাতৃক এই দেশের মানুষের জীবনে দেখা দেয়। কিন্তু যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে করোনার কারণে জনগণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত, সেজন্য বন্যার আগেপরে নানা প্রভাব বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে নজর দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যাযমুনা নদীর পানিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT