চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনা মোকাবেলায় ৮০ শতাংশ ব্যাংকের দক্ষ জনবল নেই

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৭:২৮ অপরাহ্ন ০২, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

দেশে ব্যাংকিং খাতে প্রায়ই সাইবার হামলা ও অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় ব্যাংক ও গ্রাহকদের অনেক জরুরি তথ্য। কিন্তু এ ধরনের দূর্ঘটনা মোকাবেলা করার মত ৮০ শতাংশ ব্যাংকের ডাটা সেন্টারে দক্ষ জনবল নেই।

বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বিআইবিএমে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

বিআইবিএম বেসরকারি খাতের ২০ টি, রাষ্ট্রায়াত্ত্ব মালিকানাধীন ২টি, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ২ টি এবং বিদেশী ব্যাংক ৩টি সহ মোট ২৭টি ব্যাংকের ওপর জরিপ করে এই প্রতিবেদন প্রস্তুত করে।

‘ডিজেস্টার রিকভারি ম্যানেজমেন্ট ইন অনলাইন ব্যাংকস: চ্যালেঞ্জ অ্যান্ড রিমেডিয়াল মেজারস’ শীর্ষক কর্মশালায় গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক সিহাব উদ্দীন খানসহ ৪ সদস্যের গবেষণা দল।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে দ্রুত জনপ্রিয় হচ্ছে অনলাইন ব্যাংকিং। তবে দুর্ঘটনা বা দুর্যোগ ব্যবস্থাপনায় অনলাইন ব্যাংকিংয়ে ১১ টি চ্যালেঞ্জ রয়েছে। যার মধ্যে তথ্যের সঠিক উন্নয়নের চ্যালেঞ্জ রয়েছে ৬০ শতাংশ ব্যাংকে, দক্ষ জনবলের অভাব ৮০ শতাংশ ব্যাংকে, আইটি এবং সাধারণ ব্যাংকিং বিভাগের মধ্যে সমন্বয় সাধনের অভাব রয়েছে ৮০ শতাংশ ব্যাংকে আর দুর্ঘটনা ব্যবস্থাপনায় তহবিলের অভাব রয়েছে ৪৫ শতাংশ ব্যাংকে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, দুর্ঘটনা বা বিপর্যয় মোকাবেলা করতে অনলাইন ব্যাংকিংয়ের সুরক্ষায় বিকল্প ব্যবস্থা রাখা জরুরি। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি করেছে। ব্যাংকগুলোকে এই গাইডলাইন অনুসরণ করতে হবে।

Reneta

বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতের আইটি কর্মকর্তাদের ব্যাংক ব্যবসার নিয়ম কানুন সম্পর্কে ধারণা থাকতে হবে।

প্রায় একই কথা বলেন প্রতিষ্ঠানটির সুপারনিউমারারি অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াছিন আলি। তিনি বলেন, ব্যাংকিং খাতে দুর্ঘটনা ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অডিট সিস্টেম বাড়াতে হবে। একই সঙ্গে জেনারেল ব্যাংক কর্মকর্তাদেরও আইটি নলেজ থাকা দরকার।

বিআইবিএমের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. শাহ মো. আহসান হাবীবের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবদুলাল রায়, সাউথ ইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মাঈনুদ্দিন চৌধুরী প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ব্যাংকবিআইবিএমব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT