চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই বছরের মধ্যে বার্সা ছাড়বো, তুমি আমার জায়গা নেবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে বার্সেলোনায় ফিরে আসার জন্য নাকি রীতিমত অনুনয় করেছেন লিওনেল মেসি। এমনকি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন নিজের সিংহাসনেও! লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে বিদায়ের পর সাবেক সতীর্থকে ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন বার্সা অধিনায়ক, এমনই জানিয়েছে ফ্রান্স ফুটবল।

প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলের কাছে দ্বিতীয় লেগে ৪-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায়ের পরই হোয়াটসঅ্যাপ গ্রুপে নেইমারকে ফেরার আকুতি জানান মেসি। লিখেছেন, দুজনে মিলে জিততে চান চ্যাম্পিয়ন্স লিগও। মেসি ছাড়াও হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে আছেন বার্সায় নেইমারের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, পিকের মতো তারকারা।

‘আমরা একত্রিত হলেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো। আমি চাই তুমি ফিরে আসো। দুই বছরের মধ্যে আমি চলে যাবো, আর তুমি আমার জায়গা নেবে।’ গ্রুপে নেইমারকে এমন কথাই নাকি লিখেছিলেন মেসি!

২০১৭ সালে ফুটবলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। মেসির ছায়ায় পড়ে থাকতে চাননি বলেই প্যারিসে উড়াল দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে প্রতি মৌসুমে চোট, সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব, নারী ঘটিত বিভিন্ন বিতর্কে জড়িয়ে বেশরকম অশান্তিতেই আছেন ২৮ বছর বয়সী তারকা। ফিরতে চেয়েছেন পুরনো ক্লাবে।

এদিকে বার্সা শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে নেইমার থাকাকালীন সময়েই। এরপর টানা তিন মৌসুম কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর গত মৌসুমে সেমি থেকে বাদ। ইউরোপ সেরা হওয়ার জন্য পুরনো সতীর্থকে ফেরাতে ক্লাবকে অনুরোধ করেছিলেন মেসি। চেষ্টা চালিয়েছিল বার্সাও, শেষ পর্যন্ত পিএসজির দাবির সঙ্গে পেরে ওঠেনি।

নেইমারের জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ফরাসি ডিফেন্ডার অ্যান্টনিও গ্রিজম্যানকে আনলেও চাহিদা পূরণ হয়নি বার্সার। মেসির সঙ্গে একদমই জমছে না তার জুটি। এমন সময়ই প্রকাশ পেল মেসি-নেইমারের এই ক্ষুদে বার্তা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনামেসি-নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT