চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ ওষুধ জিরা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে তো জিরা থাকেই। রান্নার অবিচ্ছেদ্য মশলা বলে কথা। জিরা ছাড়া তো রান্নার স্বাদ ঘ্রাণ কোনটাই ভালো হয়না। ঘরে উপস্থিত এই সাধারণ মশলা জিরারই কিন্তু আছে অসাধারণ ঔষধি গুণ। জেনে নিন জিরার কিছু ঔষধি গুন সম্পর্কে।

হজমে সহায়তা
যারা হজম সমস্যায় ভুগছেন তাদের জন্য জিরা অত্যন্ত উপকারী। জিরায় আছে থাইমল কম্পাউন্ড এবং গুরুত্বপূর্ণ তেল যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হজম ক্ষমতা বাড়াতে জিরা চা তৈরি করে খেতে পারেন। প্রথম এক কাপ পানি নিন। এর মধ্যে এক টেবিল চামচ জিরা দিয়ে সেদ্ধ করুন। এই চা দিনে তিনবার পান করুন।

কোষ্ঠকাঠিন্য কমায়
জিরায় আছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য জিরা খুবই উপকারী। এছাড়াও পাইলস সমস্যার সমাধানেও জিরা কার্যকরী ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে এক টেবিল চামচ জিরা ভেজে গুঁড়া করে নিন। এক গ্লাস পানিতে এই গুড়া এবং মধু মেশান। প্রতিদিন খালি পেটে এই মিশ্রণ পান করুন।

অ্যাজমা ও ঠাণ্ডা কমায়
জিরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লামেটরি উপাদানের জন্য এটি অ্যাজমা ও ঠাণ্ডা প্রতিরোধে সাহায্য করে। জিরা সংক্রমণ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যাজমা ও ঠাণ্ডায় উপকার পেতে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ জিরা ও কিছু আদা কুচি দিন। পানিটি ভালোমতো ফুটিয়ে নিন। দিনে তিনবার পান করুন।

ঝলমলে চুলের জন্য
লম্বা এবং ঝলমলে চুলের জন্য জিরা অসাধারণ কার্যকরী একটি উপাদান। ৩/৪ গ্লাস পানির সাথে এক চা চামচ জিরা গুড়া এবং একটি ডিমের কুসুম মিশিয়ে পেস্ট তৈরি করুন। পুরো চুলে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করলে চুল পোড়া কমবে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপকারিতাকোষ্ঠকাঠিন্যচুলজিরামশলাহজম
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT