চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের টুর্নামেন্টে ‘দর্শক’ নিয়ে চাপে আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ক্রিকেটারদের পাশাপাশি মাঠ ভর্তি দর্শকও গুরুত্বপূর্ণ সম্পদ আইপিএল টুর্নামেন্টটির জন্য। প্রতি দলের সমর্থকরা মাঠে আসেন, তাদের সমর্থনে চেঁচান। আগের আইপিএলগুলোতে এমন দৃশ্যই দেখে এসেছে ক্রিকেটবিশ্ব। কিন্তু এবার সেই দর্শকস্রোতে ভাটা পড়ার শঙ্কায় পড়েছে আইপিএল। ক্রিকেটপ্রেমীরা মাঠে আসবে কি না এই হিসাব বের করতে মাথা খুটে মরতে হচ্ছে আইপিএল কর্মকর্তাদের।

একে একে টানা তিনটি টেস্ট সিরিজ দেখেছে ভারতবাসী। ইংল্যান্ড, বাংলাদেশের পর অস্ট্রেলিয়া সিরিজ। টানা এই ক্রিকেট দেখাটা একঘেয়ে হয়ে গেল কিনা ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য তাই নিয়েই গবেষণা চলছে বিস্তর। আর আইপিএলও চলবে একমাসের বেশি সময় ধরে। এত ক্রিকেট বিরক্তি ধরাবে না তো?

নতুন করে খাড়ার ঘা হয়ে এসেছে ক্রিকেটারদের চোটের কবলে পড়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া। রবি চন্দ্রন অশ্বিন, মুরালি বিজয়, লোকেশ রাহুলরা পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। ভারতীয় কাপ্তান কোহলি, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদবরাও খেলতে পারবেন না বেশ কয়েকটি ম্যাচ। মিচেল স্টার্ক, জেপি ডুমিনি, কোয়েন্টিন-ডি-কোকের মত অনেক স্বীকৃত ক্রিকেটারও খেলছেন না এবারের আইপিএল। ডি ভিলিয়ার্স পড়েছেন চোটে। ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ খেলবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা। আর সাকিব আল হাসানকে শুরু এবং শেষ দুই সময়েই পাচ্ছে না তার দল কলকাতা নাইট রাইডার্স।

আর প্রিয় তারকাদের না পেলে টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নিতে পারে অনেক দর্শকও। তাই এতসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মাঠে দর্শকদের টানাও এখন মুখ্য চ্যালেঞ্জ আইপিএল খেলা দলগুলোর জন্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনছে বাংলালিংক

এপ্রিল ২২, ২০২৬

নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে এসএসসি পরীক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

এপ্রিল ২২, ২০২৬

এমপিদের জন্য শুল্কমুক্ত নয়, ডিসি–ইউএনওদের মতো গাড়ি চান হাসনাত

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখে ইরান যুদ্ধ থেকে কৌশলগত লাভ তুলছে চীন

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT