চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের এক গবেষণা প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে ঢাকার নাম। তবে সারা  বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা শহর মধ্যমমানের বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ব্যয়ের শহর হিসেবে ঢাকার পরে আছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, ১০৮তম অবস্থানে। তৃতীয় অবস্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু, তালিকায় স্থান ১১৬তম।

সংগঠনটির দ্বিবার্ষিক জরিপে এই চিত্র পাওয়া গেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে সিঙ্গাপুর সিটির নাম। তালিকায় বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর ছয়টির মধ্যে পাঁচটিই এশিয়ার। সিঙ্গাপুরের পরে রয়েছে হংকং (দ্বিতীয়), টোকিও (চতুর্থ), ওসাকা (পঞ্চম) ও সিউল (ষষ্ঠ)।

১৬০ ধরনের পণ্য ও সেবার দামের ভিত্তিতে এই তালিকা করা হয়। এগুলোর মধ্যে খাবার ও পানীয়, পোশাক, বাড়ি-ভাড়া, গৃহস্থলি পণ্য, প্রসাধন সামগ্রী, পরিবহণ ব্যয়, স্কুল খরচ, ইউটিলিটি বিল, বিনোদন ব্যয় ইত্যাদি রয়েছে।

ভারতের রাজধানী নয়া দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই ও পাকিস্তানের করাচির চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ঢাকা। তালিকায় সবচেয়ে কম ব্যয়ের ১০ শহরের মধ্যে ভারত ও পাকিস্তানের এই শহরগুলোর অবস্থান।

Reneta

ব্যয়ের দিক থেকে তৃতীয় সুইজারল্যান্ডের জুরিখ ইউরোপীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল। উত্তর আমেরিকার শহরগুলোর মধ্যে ব্যয়ে শীর্ষ ১০টি শহরের মধ্যে আছে নিউ ইয়র্ক।

ইকোনোমিস্ট গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট- ইআইইউ সম্প্রতি কস্ট অব লিভিং সার্ভে ২০১৭ প্রকাশ করে। বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে পরিচালিত ওই জরিপে ঢাকার অবস্থান হয়েছে ৬২তম। অর্থাৎ ব্যয়ের দিক থেকে বিশ্বের মধ্যমমানের শহর ঢাকা।

জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কাজাখস্তানের আলামাআতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাব্যয়বহুল শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT