চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। দেশের সকল মানুষকে দক্ষ করে তুলতে দেশব্যাপী ম্যাস ট্রেনিং প্রোগ্রাম হাতে নেয়া হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি’র ২৩তম জাতীয় সম্মেলন এবং টেকসই উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরো বলেন, মুজিববর্ষে দেশের প্রতিটি গৃহহীন মানুষ ঘর পাবে, সে ব্যবস্থা নেব। গ্রামে বসবাসকারীদের শহরের সুবিধা নিশ্চিত করে দিতে চাই। ঢাকার পাশাপাশি অন্যান্য শহরের বিমানবন্দরগুলো ঠিক করে দিচ্ছি। সেসব আন্তর্জাতিক মানের করে দিচ্ছি যেন চলাচলে কোনো অসুবিধা না হয়। নৌ বন্দরগুলো ঠিক করে দিচ্ছি।

কৃষিজমি, জলাধারসহ পরিবেশ প্রতিবেশ রক্ষা করে প্রকৌশলীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। সে যেন প্রকৃতির প্রতিঘাত থেকে রক্ষা পায় সেটা নিশ্চিত করতে হবে। মুজিববর্ষের কর্মসূচির বড় পদক্ষেপ হবে প্রতিবেশ ও পরিবেশ রক্ষার উদ্যোগ, বৃক্ষরোপণের চেষ্টা করা, ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে যেন মূল ভূখণ্ডের ফসলি জমি নষ্ট না হয়।

প্রকৌশলীদের দাবি দাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনাদের দাবি দাওয়ার বিষয়টা আমি জানি।  আমি গতবারের আমার বক্তৃতার একটা কপি পেলাম। খারাপ লাগলো যে আমার কথার বাস্তবায়ন হয়নি। অর্থমন্ত্রণালয়ে গেলে সবইতো একটু আটকা পড়ে যায়। তবে আপনাদেরও উচিত ছিলো বিষয়টা বাজেট প্রণয়নের আগেই সামনে আনা। এখন আমি দেখবো বিষয়টা কিভাবে সমাধান করা যায়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে ডিসিপ্লিনের বিষয় আছে।

এসময় নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকায় আওয়ামী লীগের দুই মেয়র নির্বাচন নগরবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রকৌশলীপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT