চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমরা আগামীর নায়ক হতে পারো: আর্থার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে এরআগে কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। রোববার দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে। ভারতকে হারাতে পারলে পাকিস্তানের খেলোয়াড়রা নিশ্চিতভাবেই দেশটির ক্রিকেটাকাশে আলাদা জায়গা করে নেবেন। কোচ মিকি আর্থার মনে করিয়ে দিলেন সেটাই। সঙ্গে টোপ দিয়ে এটা বলে, বিশ্বকাপে ভারত-জুজু কাটাতে পারলে বিশেষ পুরস্কারই অপেক্ষা করছে সরফরাজ-আমিরদের জন্য।

‘আমি ড্রেসিংরুমে আমাদের খেলোয়াড়দের বলেছি, তোমরা আগামীর হিরো হতে পারো। ম্যাচের একটি মুহূর্তেই তোমার ক্যারিয়ার নির্ধারিত হতে পারে। দুর্দান্ত কিছু করে দেখাও, মানুষ তোমাদের আজীবন মনে রাখবে।’ ওল্ড ট্রাফোর্ডের হাই-ভোল্টেজ ম্যাচের আগের শিষ্যদের অনুপ্রাণিত করতে আর্থার বললেন এভাবেই।

রাজনৈতিক বৈরীতার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু আইসিসির ইভেন্টে দেখা হয়। উত্তেজনা ও রোমাঞ্চ অন্য যেকোনো সময়ের চেয়ে তাতে বেশি উত্তাপ ছড়ায়। সেটাকেই পারফরম্যান্সে রূপ দিতে তাতাচ্ছেন আর্থার।

‘ড্রেসিংরুমে আমাদের অসাধারণ ১৫ জন ক্রিকেটার রয়েছে। তাদের জোর দিয়ে বলেছি, তোমরা কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চাও? তোমরা ২০১৯ সালের ক্লাসে আছো। ইতিহাস তোমাদের নিয়ে কী বলবে? ইতিহাসে ছাপ ফেলার জন্য আগামীকাল তোমরা দারুণ এক সুযোগ পাচ্ছ।’

ধ্রুপদী লড়াইয়ের আগে বেশ স্বস্তিতে রয়েছে ভারত। বিপরীত চিত্র পাকিস্তান শিবিরে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে বেশ শক্ত অবস্থানে আছে কোহলির দল। টানা দুই ম্যাচে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। পরে নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, পয়েন্ট ভাগাভাগি।

সেখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে শেষ ৫ ম্যাচের কমপক্ষে চারটি জিততে হবে সরফরাজদের। যার প্রথম পরীক্ষা ভারতের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থারবিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT