চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবিথের প্রার্থিতা বাতিলের রিট পর্যবেক্ষণ দিয়ে খারিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত, রাজনীতি
A A
তাবিথ আউয়াল-প্রার্থিতা বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট কিছু পর্যবেক্ষণ দিয়ে খারিজ করেছেন হাইকোর্ট।

হলফনামায় ‘সম্পদের তথ্য গোপন’ এর অভিযোগে তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আব্দুল মতিন খসরু। আর তাবিথ আউয়ালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

আদালতের পর্যবেক্ষণের বিষয়ে তাবিথ আউয়ালের পক্ষের আরেক আইনজীবী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন: ‘আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, ‘যে ডকুমেন্টের উপর ভিত্তি করে এই রিটটি করা হয়েছে সেই ডকুমেন্টের সত্যতা এই মুহূর্তে প্রমাণ করা সম্ভব নয়। আর যেহেতু নির্বাচনের মাত্র চারদিন বাকি, সেহেতু কোর্ট এক্ষেত্রে ইন্টারফেয়ার করছে না। তবে কোন প্রার্থী যদি সংক্ষুব্ধ হন, তবে নির্বাচনের ফলাফল হয়ে যাওয়ার পরেও সে প্রার্থী উপযুক্ত ফোরামে মামলা করতে পারবেন।’

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাবিথের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

ওই দিন তিনি সাংবাদিকদের বলেন: ‘সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিনজন শেয়ারহোল্ডার আছেন, তাদের একজন তাবিথ আউয়াল, অন্য দুজন তার সহযোগী। তিনজন মিলে এই কোম্পানির সকল শেয়ারের মালিক। কিন্তু এই তথ্য তাবিথ আউয়াল হলফনামায় উল্লেখ করেননি। অথচ এই তথ্য গোপন করায় তার প্রার্থিতা বাতিল হতে বাধ্য।’

Reneta

তবে এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বলেন, ‘কিছু পর্যবেক্ষণ দিয়ে আমরা রিটটি খারিজ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা সিটি করপোরেশনঢাকা সিটি কর্পোরেশনতাবিথ আউয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করল ভারতীয় পর্যটকরা

জুন ২৪, ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নকল পেলে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT