চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স’-এর দাপট, তবু দ্বিতীয় সপ্তাহে ‘আলফা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ন ০৪, মে ২০১৯
বিনোদন
A A

অ্যাভেঞ্জার্সের জোয়ার বইছে চারদিকে, বাংলাদেশেও নয় তার ব্যতিক্রম। তবু ঢাকায় দ্বিতীয় সপ্তাহে গড়ালো নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর তৃতীয় ছবি ‘আলফা’।

সারা বিশ্বজুড়েই চলছে অ্যাভেঞ্জার্স উন্মাদনা! গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে গত শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশেও মুক্তি পায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটি নিয়ে ঢাকার দর্শকের এতোই আগ্রহ যে, এখনো বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট!

রাজধানীতে থেকেও যেসব ভালো সিনেমার দর্শক এখনো ‘আলফা’ দেখেননি, তাদের জন্য ছবিটি দেখে নেয়ার সুবর্ণ সুযোগ তৈরী হলো। এমনটাই মনে করছেন রাজধানীর বুসন্ধরায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

গেল ২৬ এপ্রিল ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় ‘আলফা’ ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, শ্যামলী সিনেমা হলসহ চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায়। তবে দ্বিতীয় সপ্তাহে ছবিটি ছবিটি শুধু স্টার সিনেপ্লেক্সেই দেখা যাচ্ছে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। ছবিতে অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

Reneta

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভেঞ্জার্সআলফাআলমগীর কবীরইমপ্রেস টেলিফিল্মইশরাত নিশাতএটিএম শামসুজ্জামানদোয়েল ম্যাশনাসির উদ্দিন ইউসুফমোস্তাফিজ নূর ইমরানলিড বিনোদনসিনেপ্লেক্সেহীরা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT