চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবলের অপেক্ষায় বিজয়, খুলনার জবাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুরের করা ৪৭১ রানের জবাব আগের দিনই দিয়েছিল খুলনা, কোনও উইকেট না হারিয়ে ১৮৫ রান তুলে। শেখ আবু নাসের স্টেডিয়ামে আলো স্বল্পতায় তৃতীয় দিনে মাত্র ৩৯ ওভার খেলা হলেও এনামুল হক বিজয়ের ব্যাটে লিডের স্বপ্ন দেখছে দলটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৪২ রান।

১০৫ রানে তৃতীয় দিন শুরু করা বিজয় অপরাজিত আছেন ১৭২ রানে। ৬৭ রানে অপরাজিত থেকে শুরু করা ওপেনার রবিউল ইসলাম তিন অঙ্ক ছুঁয়ে সাজঘরে ফিরেছেন নাসির হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে।

ডাবল সেঞ্চুরির পথে থাকা বিজয়ের সঙ্গে অপরাজিত আছে তুষার ইমরান (০)। শেষ বিকেলে নুরুল হাসান সোহানের (৮) উইকেট হারায় খুলনা। এলডব্লিউ হন নাঈম ইসলামের বলে।

দলীয় ২৫১ রানের মাথায় রবিউল (১০০) সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। তিন নম্বরে নামা আফিফ হোসেন ফিরেছেন ২ রান যোগ করে। অফস্পিনার নাসিরের দ্বিতীয় শিকারে এ বাঁহাতি ব্যাটসম্যান।

তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৬৫ রানের আরেকটি জুটি গড়লে তিনশ পেরোয় খুলনার সংগ্রহ। ৪৮ বলে ৪০ রান করে সোহরাওয়ার্দী শুভকে উইকেট দেন মিঠুন।

নাঈম ইসলাম ও ধীমান ঘোষের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭১ রানের সংগ্রহ গড়েছিল রংপুর। খুলনা এখন পিছিয়ে ১২৯ রানে।

Reneta

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম স্তরের অন্য ম্যাচে তৃতীয় দিনের খেলা হতে দেয়নি বৃষ্টি। বরিশালের বিপক্ষে ম্যাচটিতে ঢাকা তুলেছিল ২ উইকেট হারিয়ে ৩০৯ রান। রনি তালুকদার ও সাইফ হাসান পান সেঞ্চুরির দেখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক

তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিকে ২ শ্রমিক নিহত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত

জুন ২১, ২০২৬

মেসি আমাদের অপ্রত্যাশিতকে চাইতে শিখিয়েছেন: আইমার

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT