চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অভিশংসন শুনানির শুরুতেই তুমুল তর্ক-বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-অভিশংসন শুনানির শুরুতেই তর্ক

মার্কিন ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারকাজ শুরু হয়েছে। শুনানির শুরুতেই বিচারের নিয়ম-বিধি নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে তর্কে জড়িয়েছেন ডেমোক্র্যাটরা।

ভোটাভুটিতে সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের বিচারবিধি সংশোধনের নতুন প্রস্তাবও নাকচ করেছে সিনেট।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ায় ডিসেম্বরেই কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিম্নকক্ষে বিলটি পাস হওয়ায় মঙ্গলবার থেকে উচ্চকক্ষ সিনেটে শুরু হয়েছে অভিশংসন বিচারের শুনানি।

বিবিসি জানায়, শুনানির শুরুতেই বিচারের নিয়ম-বিধি নিয়ে বক্তব্য দেন সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। সাক্ষীদের সমন জারি ও নথির বিষয়ে যে কোনো সংশোধনের বিরোধিতা করেন তিনি। ১০ দিনের মধ্যে বিচারকাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন ম্যাককনেল।

মিচ ম্যাককনেলের বক্তব্যের বিরোধিতা করে চাক শুমার অভিযোগ করে বলেন, সাক্ষী ও প্রয়োজনীয় প্রমাণ বাদে পুরো বিচার প্রক্রিয়াকেই আড়াল করা হচ্ছে। পররাষ্ট্র বিভাগ থেকে বিচারের প্রয়োজনীয় নথি প্রকাশের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

তর্ক-বিতর্কের পর বিচারবিধি সংশোধনের নতুন প্রস্তাব উত্থাপন করেন চাক শুমার। ভোটাভুটিতে ৫৩-৪৭ ভোটের ব্যবধানে প্রস্তাবটি সিনেটে ব্যর্থ হয়। ম্যাককনেলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া নস্যাৎ করার অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সিনেটররা।

Reneta

সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানির প্রাথমিক সাক্ষ্যে ডেমোক্রেটিক দলের নেতা অ্যাডাম শিফ অভিযোগ করেন, রিপাবলিকানরা সত্য আড়ালের চেষ্টা করলেও তা উন্মোচিত হবেই। উপযুক্ত বিচারক হিসেবে সিনেটরদের কাজ করার আহ্বান জানান তিনি। শুনানিতে ট্রাম্পের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ তুলে ধরেন তিনি।

বিচারের নতুন নিয়ম-বিধি অনুসারে, ট্রাম্পের আইনজীবী এবং ডেমোক্র্যাটরা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৪৮ ঘণ্টা থেকে সর্বোচ্চ তিনদিন সময় পাবেন। নতুন নীতির ফলে ট্রাম্পের আইনজীবীরা দ্রুত সিনেটরদের প্রতি সব অভিযোগ বাতিল করতে আহ্বান জানাতে পারবেন। সিনেটে জমা দেয়া নথিতে ট্রাম্পের দ্রুত অব্যাহতির দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।

অবশ্য সিনেটে অভিশংসন বিচারকাজের শুনানির দিনেও ফুরফুরে মেজাজে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সম্মেলন থেকে বিশ্ব বনায়নে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১ ট্রিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেও সুইডেনের শিশু পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প। তাকে ‘প্রফেট অব ডুম’ বলেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিশংসনট্রাম্পের অভিশংসনট্রাম্পের অভিশংসন তদন্তডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

জুন ১১, ২০২৬

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT