চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের ৫০তম টেস্টে খেললেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। তাতে দেয়া হল উপেক্ষার জবাব। পরেরদিন সবাইকে অবাক করে ড্রেসিংরুমে সতীর্থদের জানিয়ে দিলেন এটিই তার শেষ। নিজের সিদ্ধান্তে অটল থেকে সাদা পোশাকের ক্রিকেট থেকে রোববার অবসরই নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা জানিয়েছেন ধারাভাষ্যকাররা।

মাহমুদউল্লাহ অবশ্য কোনো মাধ্যমেই অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানাননি এখনও। হয়ত ম্যাচটা শেষ করেই দেবেন বিদায়ী বক্তব্য।

৩৬ বছর বয়সী অলরাউন্ডার ১৭ মাস পর টেস্ট দলে ফিরেছিলেন নাটকীয়ভাবে। আট নম্বর ব্যাটসম্যান হিসেবে একাদশে ঠাঁই পেয়ে ক্যারিয়ারসেরা ১৫০ রানের ইনিংস খেলেন। ব্যাটিংয়ে রাঙানো ম্যাচটাকে বানালেন বিদায়ের মঞ্চ।

২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর একযুগে তিনি খেলেছেন ৫০ টেস্ট। তাতে ৩৩.৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। ৫টি সেঞ্চুরি, ১৬ ফিফটি এসেছে তার উইলো থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসশান্তসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT