চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভি আম্পায়ারের ‘ভুলে’ বিতর্কিত ডিআরএস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বিপিএলে সিলেট পর্ব শুরু হয়েছিল ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ছাড়াই। প্রয়োজনীয় যন্ত্রপাতি কাস্টমসে অভ্যন্তরীণ জটিলতার কারণে আটকা পড়ায় মঙ্গলবার ডিআরএস ছিল না দুটি ম্যাচেই। বুধবার রাজশাহী কিংস-ঢাকা ডায়নামাইটস ম্যাচ থেকে সচল হলেও থার্ড আম্পায়ারের ভুলে বিতর্কিত হয়েছে ডিআরএস।

ঘটনাটি সুনিল নারিনের করা রাজশাহী ইনিংসের ১২তম ওভারের শেষ বলে। ব্যাটিংয়ে তখন রায়ান টেন ডেসকাট। লেগস্টাম্প বরাবর ডেলিভারিটি ব্যাটসম্যানের পা ছুঁয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে জমেছে ভেবে বোলার-ফিল্ডাররা এলবিডব্লিউর আবেদন করেন। ফিল্ড আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

টিভি রিপ্লে-তে দেখা যায় বল আসলে পায়ে নয়; ডেসকাটের গ্লাভস ছুঁয়ে গেছে কিপারের হাতে। নিয়ম অনুযায়ী ক্যাচ আউট হওয়ার কথা থাকলেও ‘নট আউট’ সিদ্ধান্ত দেন বাংলাদেশি টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

সাধারণত আবেদন যে কারণেই হোক না কেনো, সেটি যদি সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের কাছে যায় তাহলে যেকোনো ভাবে আউট হলেই সেটি দেয়ার নিয়ম। কিন্তু শুধু যে কারণে আবেদন হয়েছিল সেটি বিবেচনা করে আউটের সিদ্ধান্ত নাকচ করায় বিস্মিত হন ডায়নামাইটসের ক্রিকেটাররা। ব্যাপারটি নিয়ে সাকিব-নারিনরা একাট্টা হয়ে মাঠের আম্পায়ারদের সঙ্গে অনেকক্ষণ কথাও বলেন। ‘ভুলে’ সিদ্ধান্তই শেষ পর্যন্ত মেনে নিতে হয় সাকিবদের।

ম্যাচ শেষে ঢাকার তরুণ ক্রিকেটার নাঈম শেখ জানালেন, ‘ওখানে এলবিডব্লিউর আবেদন ছিল। সোহান ভাই ক্যাচ ধরেছিল। ওটা নিয়েই কথা হচ্ছিল যে, এলবিডব্লিউ না হলে ক্যাচ আউট। আমরা তাতে একটু তো বিস্মিতই ছিলাম।’

দলটির মিডিয়া ম্যানজোর বললেন, ‘যখন দেখা যাচ্ছিল এজ (ব্যাটে বল স্পর্শ) হয়েছে, খেলোয়াড়রা তখন আপিলটা (ক্যাচ আউটের) করেছিল। আমি জানি না কোনদিক থেকে আম্পায়ার আর আগায়নি জিনিসটা নিয়ে। এসব ব্যাপার তো আম্পায়ারের উপর নির্ভর করে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT