চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির নেতৃত্বে ফিরছেন সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা সফরে টি-টুয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন আনছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। রুমানা আহমেদের জায়গায় ফিরছেন নারী দলের প্রথম অধিনায়ক সালমা খাতুন। তবে ওয়ানডেতে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন লেগস্পিন অলরাউন্ডার রুমানা।

বাংলাদেশের নারী ক্রিকেটের পথচলার শুরু থেকেই নেতৃত্বে ছিলেন অফস্পিন-অলরাউন্ডার সালমা। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তাকে সরিয়ে নেতৃত্বে আনা হয় পেসার জাহানারা আলমকে। ওই বছরের শেষ দিকে ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানা আহমেদকে। পরে টি-টুয়েন্টির নেতৃত্বও পান তিনি।

১৬ সদস্যের বাংলাদেশ দলে বড় চমক সালমার নেতৃত্বে ফেরা। দল থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা।

তবে দুই বছর পর দলে ফিরেছেন বিকেএসপির জান্নাতুল ফেরদৌস। ঘরোয়া ক্রিকেট ভাল খেলার পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা এ অফস্পিন অলরাউন্ডার।

সিলেটে চলছে প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্প। সেখান থেকে ফিরে ২৮ এপ্রিল পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে সাউথ আফিকা যাবেন রুমানা-সালমারা।

বাংলাদেশ দল: রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টুয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের নারী ক্রিকেটলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT