চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজার তাণ্ডবে কলকাতাকে হারাল ধোনির চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

একসময় মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতেই যাচ্ছে কলকাতা। কিন্তু মারকাটারির ক্রিকেট টি-টুয়েন্টি বলে কথা। এক ওভার বা দুটি ভালো বলেই পাল্টে যায় দৃশ্যপট। আরেকবার সেটার দেখা মিলল আইপিএলে। রবীন্দ্র জাদেজা এমন ঝড় তুললেন, কেকেআরের মিডিয়াম পেসার প্রাসিধ কৃষ্ণার এক ওভারে তুলে নিলেন ২২ রান। সেটিও আবার ইনিংসের ১৯তম ওভারে। পাল্টে গেল দৃশ্যপট। জিতে গেল চেন্নাই।

আবু ধাবিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭১ রান জমায় কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ওভারের শেষ বলে জয়ে তোলার সময় ৮ উইকেট হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। রোমাঞ্চকর জয়টি এসেছে ২ উইকেটে।

জয়ের পথে ইনিংসের ১৮তম ওভারে ৬ উইকেটে ১৪৬ রান ছিল চেন্নাইয়ের। ওই ওভারে কলকাতার বরুণ চক্রবর্তীর দেন কেবল ৫ রান, তুলে নেন ধোনির উইকেট, আর রায়না হন রানআউট।

১৯তম ওভারে এসে পাল্টে যায় ম্যাচের গতিপথ। প্রথম বলে জাদেজা ১ রান নেন, পরের বলে স্যাম কারেন নেন ১ রান। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ছয়, আর ওভারের শেষ দু-বলে দুটি চার হাঁকিয়ে ভাগ্য গড়ে দেন জাদেজা।

শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য দরকার পড়ে ৪ রান। রোমাঞ্চ তখনও বাকি ছিল। নারিন প্রথম বলে কারেনকে আউট করেন। পরের বলে ডট করেন। তৃতীয় বলে শার্দূল ঠাকুর নেন ৩ রান। ম্যাচ তখন টাই! চতুর্থ বলে ডট করার পর পঞ্চম বলে জাদেজাকে এলবিডব্লিউ করে দেন নারিন। শেষ বলে দীপক চাহার ১ রান নিয়ে তিন পয়েন্ট এনে দেন ধোনিকে।

ওপেনিংয়ে ২ চার ও ৩ ছয়ে ঋতুরাজ গায়কোয়ার্ডের ২৮ বলে ৪০, ফ্যাফ ডু প্লেসিসের ৭ চারে ৩০ বলে ৪৩, মঈন আলির ২ চার এক ছয়ে ২৮ বলে ৩২ ও জাদেজার ২টি করে চার-ছয়ে ৮ বলে ২২ রানে জিতে যায় চেন্নাই। ধোনি ফেরেন ৪ বলে ১ রানে।

Reneta

তার আগে ভেঙ্কটেশ আয়ারের ১৫ বলে ১৮, রাহুল ত্রিপাঠির ৩৩ বলে ৪৫, নিতিশ রানার ২৭ বলে অপরাজিত ৩৭, আন্দ্রে রাসেলের ১৫ বলে ২০ ও দিনেশ কার্তিকের ১১ বলে ২৬ রানের ক্যামিওতে পৌনে দুইশর কাছে যায় কেকেআর।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২১কলকাতাচেন্নাইজাদেজাধোনিমরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT