চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে সানি-মৌসুমীর কথায় আবেগাপ্লুত পপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘হ্যাপি বার্থডে পপি। আরও অনেক বছর বেঁচে থাকো। তুমি বাংলাদেশের সম্পদ। আজকের এই দিন না আসলে বাংলাদেশ তোমার মতো সম্পদ পেত না। আরও অনেক ভালো ভালো কাজ করো। আমরা অনেক হ্যাপি। কারণ, আমাদের পরিবার থেকে এত কৃতি সন্তানের জন্ম। চলচ্চিত্রের জন্য এতো অবদান।’

চিত্রনায়িকা পপির জন্মদিন সোমবার (১০ সেপ্টেম্বর)। এ দিনে তিনি ইগলু প্রেজেন্টস চ্যানেল আই ‘তারকা কথন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। পপিকে অনুষ্ঠান চলাকালে এসব কথাগুলো বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

লাইভ অনুষ্ঠানে প্রিয়দর্শিনী মৌসুমি ফোনে পপিকে আরও বলেন, সবকিছু মিলিয়ে পপি তুমি অনেক বড় হও। চলচ্চিত্রে আরও অবদান রাখো। কাজের প্রতি আরও সিনসিয়ার হও। কাজকে তোমার নিজের মধ্যে নিয়ে নাও। শুধু কাজ করবা। কারণ তোমার এখনও অনেক কিছু দেবার আছে।

মৌসুমীর আগে লাইভে পপিকে জন্মদিনের শুভেচ্ছা জানান নায়ক ওমর সানি। পপি ‘দুলাভাই’ সম্বোধন করে ওমর সানিকে ডাকেন। এই নায়ক পপির জন্মদিনে বলেন, অনেক কষ্ট করে তোমাকে বড় করেছিলাম। এদেশের সম্পদ তুমি। অনেক দোয়া থাকবে তোমার জন্য।

ওমর সানি বলেন, আমার পরিবার সবসময় তোমার সাথে থাকবে। তুমি এগিয়ে যাও। সুস্থ থাকো। সুস্থতা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আমার আর মৌসুমির দোয়া তোমার সাথে সবসময় থাকবে।

জন্মদিনে ওমর সানি-মৌসুমির কাছ থেকে এসব কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন পপি। এরপর তিনি ওমর সানি-মৌসুমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Reneta

রাজু আলীমের প্রযোজনায় সুবর্ণার উপস্থাপনায় ইগলু প্রেজেন্টস তারকা কথনের পপির জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনটি দেখুন ভিডিওতে:

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানিচিত্রনায়িকা পপিমৌসুমিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT