চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় মাস না যেতেই বোলিং কোচ হারাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ১৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কোর্টনি ওয়ালশকে বিদায় দিয়ে লম্বা সময়ের হিসেব কষে চার্লস ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ করেছিল বাংলাদেশ। সাউথ আফ্রিকান এ কোচকে সম্ভবত আর ধরে রাখতে পারছে না বিসিবি। নিজ দেশ থেকেই কোচিংয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

গত জুলাতে মোস্তাফিজুর রহমানদের দায়িত্ব নেয়া ল্যাঙ্গাভেল্ট সাউথ আফ্রিকার প্রস্তাব দেখছেন বেশ ইতিবাচকভাবে। বিসিবির কাছে তাকে ছেড়ে দেয়ার আবেদনও করেছেন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, ল্যাঙ্গাভেল্টের অনুরোধের খবর, ‘সে সাউথ আফ্রিকা থেকে প্রস্তাব পেয়েছে, তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছে। আমরা তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বর্তমানে বড়দিনের ছুটিতে নিজ দেশে আছেন প্রোটিয়াদের সাবেক পেসার। সেখান থেকেই ই-মেইলে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিসিবি তা গ্রহণ করলে ছুটি শেষে আর বাংলাদেশে ফেরা হবে না তার।

কোচ হয়ে আসার পর এ কয়মাসে বাংলাদেশের বেশ কয়েকজন পেসারকে নিয়ে কাজ করেন তিনি। তার কোচিংয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ ও ভারত সফরে খেলেন পেসাররা। দেশের প্রথমসারির পেসাররা ল্যাঙ্গাভেল্টের কোচিংয়ের প্রশংসাই করতেন।

গত জুলাইতে ল্যাঙ্গাভেল্টকে নিয়োগ দেয় বিসিবি। তার স্বদেশী রাসেল ডোমিঙ্গোকে হেড করা হয়। কোচিংস্টাফে যোগ দেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টোরিও।

পেস বোলিং কোচ চলে গেলে পেস বোলারদের নিয়ে চলমান সংকট সমাধানে কঠিন পরিস্থিতিতেই পড়বে বোর্ড। নতুন বছরের শুরুর মাসে বাংলাদেশ পাকিস্তান সফর করবে, ল্যাঙ্গাভেল্টের পরিবর্তে কাউকে নিতে বিসিবি একমাস সময় পাচ্ছে। যদিও বিসিবি একাডেমির বোলিং কোচ চম্পাকা রামনায়েকে অতীতে যেমন করেছিলেন, তেমনি অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব নিতে পারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চার্লস ল্যাঙ্গাভেল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৪

মার্চ ১২, ২০২৬

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT